,

বিদেশ ফেরত নারী শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণে দাবি টিআইবির

news-image

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্য থেকে নির্যাতন ও প্রতারণার শিকার হয়ে বাংলাদেশি নারী গৃহকর্মীদের দেশে ফেরার জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)। একই সঙ্গে বিদেশ ফেরত নারী শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণে দাবি জানিয়েছে টিআইবি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, হতভাগ্য নারীকর্মীদের অধিকার, নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তাই এই বিষয়ে সরকারকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঘটনার পুনরাবৃত্তি রোধের উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, অভিবাসন খাতে সুশাসনের ঘাটতির দৃষ্টান্ত এবং এই ব্যাপারে দায়িত্বশীলদের নিষ্ক্রিয়তা হতাশাজনক নারী অধিকারের প্রতি সংবেদনশীলতার ঘাটতির পরিচায়ক।

ইফতেখারুজ্জামান, শুধু জুন মাসের শেষ সপ্তাহেই নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন ১২০ জন নির্যাতিত নারী। এর আগের মাসে ফিরেছেন আরও ২৬০ জন। তাই সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বিদেশে নারী শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত, নির্যাতনকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা, নির্যাতিতদের ন্যায্য ক্ষতিপূরণ, স্বাস্থ্যসেবা ও প্রাপ্য মজুরি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়া প্রতিকারমূলক সুনির্দিষ্ট পদক্ষেপের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত নতুন করে নারী শ্রমিক পাঠানো স্থগিত করা যেতে পারে বলেও উল্লেখ করেন টিআইবি’র নির্বাহী পরিচালক।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশের ‘অভিবাসন প্রক্রিয়ায় সুশাসনের চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ক গবেষণা প্রকাশের পর বেশকিছু সুপারিশ করে সেগুলো বাস্তবায়নে জোর তাগিদ দেয় টিআইবি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর