,

এটা কি ফুটবল নাকি সিনেমার শুটিং? ক্ষুব্ধ ম্যারাডোনার বিস্ফোরণ!

news-image

ফিফার প্রতিনিধি হয়েই রাশিয়া বিশ্বকাপে গিয়েছেন তিনি। তার পেছনে প্রতিদিন ১০ হাজার পাউন্ড ব্যয় করছে ফিফা! সেই ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা আবারও হতাশ হয়েছেন। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ৮৬র বিশ্বকাপজয়ী ম্যারাডোনার উত্তরসূরীরা। এতদিন তিনি আর্জেন্টিনা দল এবং লিওনেল মেসির পাশেই ছিলেন। তবে শনিবার রাতে ফরাসি বিপ্লবের পর যেন বিস্ফোরণ ঘটল ম্যারাডোনার রাগের।

এমনিতেই আর্জন্টিনা কোচ হোর্হে সাম্পাওলিকে দুচোখে দেখতে পারেন না ফুটবল ঈশ্বর। সুযোগে পেলেই তাকে একহাত নেন তিনি। ক্রোয়েশিয়ার কাছে গ্রুপপর্বের ম্যাচে হারের পর কোচের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয় মেসিদের। সেই দ্বন্দ্ব এখনও থামেনি। এমতাবস্থায় মেসিদের তাতিয়ে দিতে বিশ্বকাপে অনুশীলনেও যেতে চেয়েছিলেন ম্যারাডোনা। কিন্তু অনুমতির ব্যাপারে নীরব থেকেছে আর্জন্টাইন ফুটবল ফেডারেশন এবং কোচ সাম্পাওলি। সব মিলিয়ে ম্যারাডোনা মনে করছেন, সাম্পাওলির কারণেই এবারে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার এমন করুণ বিদায়!

ভীষণ ক্ষিপ্ত হয়ে ফুটবল ঈশ্বর বলেছেন, ‘এখানে মাঠে খেলার বদলে আমরা যেন সিনেমার শুটিং করতে এসেছিলাম! শেষ পর্যন্ত আমরা দেখলাম যে, নিজেদের মৃত্যুর ঘোষণাই নিজেরাই লিখে ফেলেছি। এটা সত্যি এই কারণে যে আর্জেন্টিনা অসতর্কতার সাথে ফ্রান্সকে আক্রমণ করতে গিয়ে নিজেরাই বিপদ ডেকে এনেছে। ডিফেন্স বলে কিছু ছিল না। এমবাপেকে আরো জায়গা করে দিয়েছে। ও (এমবাপে) ক্যানিজিয়ার শুরুর সময়ের মতো গতিময়। আক্রমণ কিভাবে করতে হয় তাই আমরা বুঝছিলাম না, আর ওরা কীভাবে বুঝবে?’

এরপর সাম্পাওলির নাম উচ্চারণ না করেই তাকে একহাত নেন তিনি। আর্জেন্টাইন কোচের পরিকল্পনাকে ‘বাজে’ উল্লেখ করে ম্যারাডোনা বলেন, ‘খুব খারাপ লাগছে এই কারণে যে আরও একটি বিশ্বকাপে আর্জেন্টিনা ধারাবাহিক দল খেলাতে পারল না। কিন্তু ওটা অবশ্য বোঝা গিয়েছিল ফর্মেশন দেখেই। আমরা দেখলাম পাভন, মেসি ও ডি মারিয়াকে দিয়ে ফ্রান্সের ডিফেন্সে আক্রমণ করার পরিকল্পনা করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক তারা খেলা তৈরি করতে জানে কিন্তু মোটেও তারা ফরোয়ার্ড না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর