,

আসছে ‘রা ওয়ান’র দ্বিতীয় কিস্তি

news-image

বলিউড বাদশা শাহরুখ খান, তার অভিনীত ‘রা ওয়ান’ ছবির সিক্যুয়েল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন। ছবির দ্বিতীয় কিস্তি নির্মাণের বিষয়টি নিজ মুখে জানিয়েছেন বলিউড এই বাদশা।

শনিবার (৩০ জুন) শাহরুখপত্নী গৌরী খান নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে শাহরুখ তার ২৬ বছরের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে নানা কথা বলেছেন। কথা বলার এক পর্যায় ‘রা ওয়ান’র সিক্যুয়েল নির্মাণের বিষয়টি নিশ্চিত করেন।

শাহরুখ বলেন, ২০১১ সালে আমি সুপারহিরো হয়ে বাচ্চাদের ইচ্ছে পূরণ করেছি। সে চিন্তা থেকে এটা আবার আসবে। এখন আমি ‘রা ওয়ান’ সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছি।

‘রা ওয়ান’ সিনেমাটিতে ‘জি ওয়ান’ চরিত্রে শাহরুখ অভিনয় করেছিলেন। আরও অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান ও অর্জুন রামপাল।

এদিকে বছর শেষে ডিসেম্বরে শাহরুখ খানের নতুন সিনেমা ‘জিরো’ মুক্তি পেতে যাচ্ছে। এতে কিং খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এতে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর