,

আর্জেন্টিনার হারের ম্যাচে চুমুতে মগ্ন ছিলেন ম্যারাডোনা!

news-image

শনিবার কাজান এরিনা স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। সেই মাঠে উপস্থিত ছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। খেলার শুরুতে ম্যারাডোনাকে বেশ আমুদে মেজাজে দেখা গিয়েছিল এবং এসময় পার্টনার রোসিও ওলিভাকে ফ্রেঞ্চ কিস দিতে দেখা গেছে তাকে।ব্রাজিলের সাবেক আন্তর্জাতিক পর্যায়ের ও বিশ্বকাপ খেলোয়ার রোনালদো তখন তার পাশে বসা ছিল।কিন্তু ম্যারাডোনা সেদিকে ভ্রুক্ষেপ না করে পার্টনার ওলিভাকে চুমুতে মগ্ন ছিলেন।ম্যারাডোনার চেয়ে ৩০ বছরের ছোট ওলিভা।

ম্যারাডোনাকে বিশ্বকাপের একজন এম্বাসেডর হিসেবে রাশিয়ায় পাঠিয়েছে ফিফা। প্রতি ম্যাচে তাকে ফিফা দিয়ে যাচ্ছে ১০ হাজার পাউন্ড করে। ফিফার দূত হিসেবে ম্যারাডোনার উচিত ছিল মাঠে তার ভূমিকা ফুটিয়ে তোলা। কিন্তু তিনি তা করেননি।বিশ্বকাপকে ঘোষণা করা হয়েছে ধুমপানমুক্ত। কিন্তু তিনি সেই ঘোষণার প্রতি তোয়াক্কাই করেননি। ম্যারাডোনাকে স্টেডিয়ামের ভিতরে ধুমপান করতে দেখা গেছে এবং ব্যক্তিগত একটি জেটে তাকে মদ পান করতেও দেখা গেছে! খেলায় লিওনেল মেসি প্রথম গোল করার পর তিনি দৈত্যের মতো করে তা উদযাপন করেছেন বটে তবে এর কয়েক মিনিটের মধ্যে ম্যারাডোনাকে গভীর ঘুমে ঘুমিয়ে পড়তে দেখা গেছে!

এদিকে, আর্জেন্টিনা-ফ্রান্সের রোমাঞ্চকর লড়াইয়ে ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৩ মিনিটে) আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমানো গোল করেন সের্জিও আগুয়েরো। কিন্তু ততোক্ষণে অনেক দেরি হয়ে গেল। ৪-৩ গোলের ব্যবধানে হেরে বিদায় নিলো আর্জেন্টিনা। ফরাসিদের জয়ের অন্যতম নায়ক ১৯ বছর বয়সী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৬৪ ও ৬৮ মিনিটে করা দুই গোলে শুধু দল জেতানোই নয়, বরং রেকর্ড বইয়েও নাম লিখিয়েছেন তিনি। মেসি-রোনালদো যুগের পর তাকে কেন ভবিষ্যতের মহাতারকা ভাবা হয় তা তিনি ভালোভাবেই বুঝিয়ে দিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর