বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাতার সঙ্গে মেহজাবিনের বিয়ের গুঞ্জন

news-image

প্রেম-বিয়ে ও ভাঙন নিয়ে তারকাদের লুকোচুরি খেলার জুড়ি নেই। তবে দেয়ালেরও কান আছে বলে যে প্রবাদ সেটিকে সত্য করতেই ছড়ায় নানা গুজব ও গুঞ্জন। সম্প্রতি শোবিজের বাতাসে উড়ছে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিয়ের খবর।

নাটকের শুটিং স্পট, আড্ডায় উঠে আসছে এই লাক্সতারকার বিয়ের ব্যাপারটি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ লিখছেন। তবে সবটাই অনুমাননির্ভর।

গুঞ্জন উঠেছে তরুণ নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে মেহজাবিনের। সেই সম্পর্কের জের ধরেই বিয়ে পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। এ বিষয়ে যোগাযোগ করতে গিয়ে মেহজাবিন ও রাজিব-দুজনের মোবাইলের সংযোগই বন্ধ পাওয়া যায়।

খোঁজ নিয়ে দেখা যায়, বর্তমানে দুজনেই রয়েছেন লন্ডনে। আলাদা আলাদা করে ফেসবুকে চেকিং দিচ্ছেন। তবে তাদের কাছের মানুষদের দাবি, দুজন একসঙ্গেই রয়েছেন। সময় কাটাচ্ছেন, করছেন বিয়ের কেনাকাটাও। চলতি বছরেই সম্পন্ন হতে পারে দাম্পত্য শুরুর আনুষ্ঠানিকতা।

তবে এই দুজনের কাছের কেউই এই বিয়ের ব্যাপারে কোনো তথ্য বা প্রমাণ দিতে পারছেন না। অনেকে পুরো খবরটিকেই ভিত্তিহীন বলে দাবি করেছেন।

মেহজাবিন এখন সময়ের ব্যস্ততমা অভিনেত্রী। তার হাতে প্রচুর নাটক-টেলিফিল্মের কাজ। গেল বছর থেকে সবচেয়ে আলোচিত কাজগুলোও তার। ঠিক এই সময়ে মেহজাবিনের বিয়ের সিদ্ধান্ত কতোটা সময়োপযোগী হবে সেই জবাব সময় দেবে। আপাতত, মেহজাবিনের অপেক্ষা। তিনি দেশে ফিরবেন ও তার বিয়ে নিয়ে ছড়ানো খবরের বিষয়ে মুখ খুলবেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু