,

রাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মসূচি পালনের সময় আন্দোলনকারীদের ওপর কয়েক দফায় হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিভিন্ন সময়ে তারা এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কয়েকজন শিক্ষার্থী ব্যানার নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী সেখানে উপস্থিত হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ব্যানার কেড়ে নিয়ে ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় তাদের কর্মসূচি। এসময় গ্রন্থাগার চত্বরে কয়েকজনকে লাঠিপেটা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সকালের হামলার প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে আবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়ে গণমাধ্যমের সঙ্গে আন্দোলনের কথা বলছিলেন আন্দোলনকারীরা। এসময় তাদের ওপর লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর, পরিবহন মার্কেটের আমবাগান, চতুর্থ বিজ্ঞান ভবন, শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে আন্দোলনকারীদের কয়েক দফা মারধর করে। এতে ক্যাম্পাসে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার যুগ্ম-আহ্ববায়ক মোর্শেদুল আলম বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা গ্রন্থাগারের সামনে মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়।’

ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘কয়েকজন ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।’

রাবির প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘ক্যাম্পাসকে স্থিতিশীল রাখতে আন্দোলনকারী এবং ছাত্রলীগ উভয়ের সাথে আলোচনা করেছি। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
সূত্র:দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর