,

কোটা আন্দোলনের নেতা রাশেদকে তুলে নিয়ে গেছে ডিবি

news-image

কোটা আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানসহ ৩ জনকে গোয়েন্দা পুলিশ-ডিবি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্য দুজন হলেন- মাহফুজ খান ও সুমন কবীর।

রোববার (১ জুলাই) দুপুরে মিরপুর ১৪ নম্বরের ভাষাণটেক বাজার এলাকার মজুমদার রোডের ১২ নম্বর বাসা থেকে তাদেরকে তুলে নিয়ে যায় ডিবি।

এর আগে, শনিবার সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে অংশ নেয়ার জন্য উপস্থিত হয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় গ্রন্থাগারের পরিচালক আন্দোলনকারীদের সেখান থেকে সরে যেতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার এক পর্যায়ে আন্দোলনকারী নেতাদের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এসময় আহত হন কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর, রাশেদসহ আরও ৫-৬ জন।

পরে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ জানান, বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চলায়। এ সময় অনেক কর্মী আহত হয় বলেও জানান তিনি।

এদিকে সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রোববার থেকে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন এবং অবরোধ কর্মসূচি চলছে। সূত্র: ডিবিসি নিউজ টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর