,

ইতিহাস-ঐতিহ্য ৯৮ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়

news-image

প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ৯৮ বছরে পা দিয়েছে। দেশের স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় এই বিশ্ববিদ্যালয়। ছাত্রদের ন্যায্য দাবি আদায়ে ডাকসু নির্বাচনসহ সকল গণতান্ত্রিক পথ খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র করার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের।

৯৭ বছর পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে এখন ১৩টি অনুষদ ও ৮৪ টি বিভাগ আছে। বিশ্ববিদ্যালয়ের এই পথচলায় ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামসহ সকল বৈষম্যের বিরুদ্ধে গণজোয়ার গড়তে অগ্রনী ভূমিকা পালন করে এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে শিক্ষাবিদরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে

১৯২১ সালের ১ জুলাই তিনটি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বংগভংগের পর ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, ধনবাড়ীর নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরেবাংলা এ কে ফজলুল হকের দাবির প্রেক্ষিতে ১৯১২ সালের ২ ফেব্রুয়ারি ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক পর্ব শুরু হয়।

শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছেন, নতুন জ্ঞান তৈরি ও বিতরন করতে পারছি কিনা। সেই সাথে নতুন গবেষণার ক্ষেত্র প্রতিষ্ঠা করতে পারছি কিনা ও উদ্ভুদ্ধ করতে পারছি কিনা আমাদের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সে বিষয়ে চিন্তা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বলছেন, আবাসন সংকট, পর্যাপ্ত গ্রন্থানাগার না থাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ধীরে ধীরে কমে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অতীতে ঐতিহ্যকে ধারন করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়াই সামনের দিনের লক্ষ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচর্য অধ্যাপক এম আখতারুজ্জামান বলেছেন, আমরা সবসময় ইতিহাস এবং ঐতিহ্যকে সম্মান করি এবং শ্রদ্ধাশীল থাকি। সেই অর্জনকে পুজি করেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কোনো ক্রমেই হুমকি অনুভব করি না, যে সামনের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিতে ব্যর্থ হবে কিনা।

সূত্র : ইন্ডিপেন্ডেট টেলিভিশন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর