,

কাভানিই কাঁপিয়ে দিল রোনালদোদের দূর্গ…!

news-image

স্পোর্টস ডেস্ক।। কাগজে-কলমে দুদলই ছিল প্রায় একই ঘরানার, কাছাকাছি সমশক্তির। মাঠের খেলাতেও এর প্রতিফলন ঘটল। শেষ পর্যন্ত হলো তুমুল লড়াই। তবে শেষ হাসি হাসল উরুগুয়ে। পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেলে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এক অর্থে এ মহারণে এডিনসন কাভানির কাছে হেরে গেছে পর্তুগাল। তার নৈপুণ্যের কাছেই হার মানতে হয়েছে পর্তুগিজদের। জোড়া গোল করে যে তাদের বিদায় নিশ্চিত করেছেন এ সুপারম্যান।

এর মধ্য দিয়ে লিওনেল মেসির পর বিশ্ব ফুটবলের আরেক সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোরও বিশ্বকাপ স্বপ্নের সলিলসমাধি ঘটল। জিতলে কোয়ার্টার ফাইনালে, হারলে কপাল পুড়বে। তল্পিতল্পা গুছিয়ে ফিরতে হবে দেশে। এমন সমীকরণের ম্যাচে সোচির ফিশট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।

সূচনাটা দারুণ করে উরুগুয়ে। শুরুতেই একাধিক আক্রমণ দাগায় দলটি। ফলও আসে হাতেনাতে। ৭ মিনিটের মাথায় সাফল্য পেয়ে যায় উরুগুইয়ানরা। দুর্দান্ত হেডে পর্তুগালের জালে বল জড়ান এডিনসন কাভানি। তিনি গোল করলেও এর রূপকার ছিলেন লুইস সুয়ারেজ। ব্যাকফুটে চলে গিয়ে খেলায় গতি আনে পর্তুগাল। মুহুমুর্হু আক্রমণে উরুগুয়ে শিবিরে আতঙ্ক ছড়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোরা। তবে শক্ত হাতে তাদের সব প্রচেষ্টা নস্যাৎ করে উরুগুইয়ান রক্ষণসেনারা। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় পর্তুগিজদের।

বিরতি থেকে ফিরেও আক্রমণের গতি সচল রাখে পর্তুগাল। ফলে সমতায় ফিরতেও বেগ পেতে হয়নি। ৫৫ মিনিটে সফল্য লক্ষ্যভেদ করেন পেপে। কিন্তু এ গোলের কারিগর ছিলেন রাফায়েল গ্যারাইরো। এতে খেলায় ফেরে পর্তুগিজরা। তবে পর্তুগালের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬২ মিনিটে ঠিকানায় বল পাঠিয়ে তাদের উল্লাস মাটি করে দেন সেই কাভানি।

পরে খেলায় ফিরতে মরিয়া আক্রমণ চালায় পর্তুগাল। তবে উরুগুয়ের প্রাচীরে ফাটল ধরাতে পারেনি তারা। এদিন গোটা ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো। গোল করা তো দূরের কথা, গোলপোস্ট বরাবর জোরালো শটও নিতে পারেননি সিআর সেভেন। স্বভাবতই দ্বিতীয় রাউন্ড থেকে তাকে ও তার দলকে বাড়ি ফিরতে হলো ।

দিনের আরেক ম্যাচে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনা। সঙ্গে সঙ্গে লিওনেল মেসিরও বিশ্বকাপ স্বপ্নের অপমৃত্যু ঘটেছে। রাত পোহালেই আলবিসেলেস্তেদের বিমান ধরতে হচ্ছে বাড়ির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর