,

রাশিয়ানদের নজর এবার ব্রিটিশ ফুটবলারদের স্ত্রী-গার্লফ্রেন্ডদের ওপর

news-image

অনলাইন ডেস্ক: রাশিয়া এবং ইংল্যান্ড ফুটবল ভক্তদের মধ্যের বিবাদ বেশ পুরানো৷ খেলার মাঠ ছেড়ে এবার সে বিবাদ স্পর্শ করল ইংল্যান্ড ফুটবলারদের স্ত্রী এবং গার্লফ্রেন্ডদের৷ সোশ্যাল মিডিয়া জুড়ে রাশিয়ান সমর্থকরা ট্রোল করছেন ব্রিটিশ সুন্দরীদের৷

তাদের দামি, রাশিয়ান ফুটবলারদের সঙ্গে বিশ্বকাপ সফরে আসা স্ত্রী এবং গার্লফ্রেন্ডরা নাকি দেখতে খারাপ৷ এই ব্রিটিশ সুন্দরীদের থেকে রাশিয়ার যে কোনও সাধারণ মেয়েও সুন্দরী৷ আর এতেই চটেছেন ব্রিটিশ সমর্থকরা৷

রাশিয়ান সমর্থকদের মধ্যে অনেকে সোজাসুজি জানালেন, ‘ব্রিটিশ মহিলারা জঘন্য৷ ওরা এখানে আসলে রাশিয়ান পুরুষদের ওদের হাত থেকে বাঁচার জন্য গার্ড নিতে হবে৷’

সোশ্যাল মিডিয়াতে একজন রাশিয়ান বৃদ্ধার ছবিও ভাইরাল করা হয়েছে রাশিয়ানদের পক্ষ থেকে৷ যার সঙ্গে ব্রিটিশ ফুটবলারদের সুন্দরী গার্লফ্রেন্ডদের তুলনা করে লেখা হচ্ছে, ‘ইনিও ব্রিটিশ মহিলাদের থেকে সুন্দরী’৷

বিশ্বকাপের ফুটবল যুদ্ধ দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে গ্যালারিতে৷ ফুটবলের টানে মাঠে উপস্থিত থাকেন নানা দেশের সুন্দরীরাও৷ ফুটবলারদের গার্লফ্রেন্ড এবং স্ত্রীদেরও মাঠে দেখা যায় খেলোয়াড়দের উৎসাহ দিতে৷

উল্লেখ্য, ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াডের কয়েকজন ফুটবলার তো জানিয়েও দিয়েছিলেন নিজের স্ত্রী কিংবা গার্লফ্রেন্ডকে রাশিয়া নিয়ে যেতে সাহস পাচ্ছেন না৷ কিন্তু এত সব সত্ত্বেও ফুটবলের অমোঘ টান উপেক্ষা করতে পারননি ফার্ন হকিন্স, অ্যানাবেল পাইটনরা৷ মাঠে উপস্থিত থেকে এই ব্রিটিশ সুন্দরীরা উৎসাহ দিয়েছেন ইংল্যান্ড দলকে৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর