,

বিষাদে ভরা মেসির বিবাহবার্ষিকী

news-image

স্পোর্টস ডেস্ক:বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচ। হারলেই বিদায়, জিতলে মিলবে কোয়ার্টার ফাইনালের টিকেট। এমন কঠিন সমীকরণকে সামনে রেখেই কাজানে ফ্রান্সের বিপক্ষে লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচ জিতলে দিনটি আর্জেন্টাইন সুপারস্টারের জন্য একটু বেশিই আনন্দময় হতে পারতো। কারণ গতবছরের এই দিনেই দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মেসি। আজ ছিল তাদের প্রথম বিবাহবার্ষিকী।

মেসির প্রেয়সী আন্তোনেল্লাও রাশিয়ার কাজানে গিয়েছিলেন বিশেষ দিনটিকে উদযাপন করতে। এই ম্যাচ জিততে পারলে বিবাহবার্ষিকীর দিনটাকে আরো সুন্দর করে উদযাপন করতে পারতেন তিনি। কিন্তু ফ্রান্সের সঙ্গে ৪-৩ ব্যবধানে হেরে গিয়ে বিশ্বকাপ শেষ হয়ে যায় আর্জেন্টিনার। চুরাশিতম মিনিটে বল নিয়ে ডি বক্সে ঢুকেও পড়েছিলেন লিটল ম্যাজিশিয়ান। কিন্তু তার শটটি ঠেকিয়ে দেন ফ্রেঞ্চ গোলরক্ষক লরিস।

২০১৭ সালের ৩০ জুন মেসির শহর রোজারিওতে পারিবারিকভাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেসি ও আন্তনেল্লা। ছোটবেলা থেকে একে অপরকে খুব ভালোভাবে চিনতেন। বিয়ের আগে দুই সন্তান থিয়াগো ও মাত্তেওর জন্ম দেন এই দম্পতি। দুই সন্তানকে সঙ্গে নিয়েই বিয়ের অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর