,

বিরতি শেষে ‘ও মাই লাভ’

news-image

বিনোদন প্রতিবেদক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাঝে বেশ খানিকটা সময় বিরতি নিয়েছিলেন। মূলত শ্বশুরবাড়ির মানুষদের সময় দেয়ার জন্যই প্রায়ই বিরতি নিয়ে থাকেন এই নায়িকা।

ছুটি কাটিয়ে আবারও ফিরছেন মাহি। বিরতিতে যাবার আগে ‘ও মাই লাভ’নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হন মাহি। ছবিটি পরিচালনা করছেন আবুল কালাম আজাদ।

pran জানা গেগে, আগামী ৯ জুলাই থেকে এই ছবির শুটিংয়ে অংশ নেবেন মাহি।
শোনা যাচ্ছে, ছবিতে মাহির বিপরীতে কলকাতার কোনও নায়ককে দেখা যাবে। তবে কে হচ্ছেন সেই নায়ক তা এখনও জানা যায়নি।

এদিকে মাহি অভিনীত কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’। ছবিতে মাহির বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এই জুটির প্রথম ছবি ‘পোড়ামন’দর্শক মহলে বেশ সাড়া ফেলেন।

এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘পবিত্র ভালোবাসা’, যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’।
সবশেষ মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ছবিটি মুক্তি পায়। চলতি বছরের এটিই ছিল প্রথম ব্যবসা সফল ছবি। মাহির বিপরীতে ছিলেন জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় মাহির। একই ছবিতে মাধ্যমে ঢালিউডে নাম লেখান বাপ্পি। এরপর বাপ্পি-মাহি ঢাকাই ছবির জনপ্রিয় জুটি হিসেবে পরিচিতি পায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর