,

নেইমার অসাধারণ একজন খেলোয়াড়: ম্যারাডোনা

news-image

হেক্সা জয়ে রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা নেইমার। নিজের স্বাভাবিক ছন্দের খেলা উপহার দিয়ে ইতোমধ্যে ফুটবল বোদ্ধাদের মন কেড়েছেন তিনি। বিশ্ব ফুটবলে তার দামটাও এখন চড়া।

২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনা থেকে তাকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নেয় ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। তাতেই খেতাব পেয়ে যান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের। তবে রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি নেইমার।

গ্রুপ পর্বে ব্রাজিলের তিন ম্যাচে ২৭০ মিনিট খেলে গোল করতে পেরেছেন মাত্র একটি। সদ্যই ইনজুরি কাটিয়ে ওঠা এই ফরোয়ার্ডের ফর্মে ফিরতে সময় লাগবে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা। এই তালিকায় আছেন আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনা। তিনি মনে করছেন, নেইমার বিশ্বকাপে তার সেরাটা এখনো দিতে পারেনি।

নেইমারকে নিয়ে ম্যারাডোনার ভাষ্য, ‘নেইমার অসাধারণ একজন খেলোয়াড় তবে এখনো সে তার নিজের সেরাটা দিতে পারেনি। ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে এই বিশ্বকাপে তার সেরাটা দেখা যাবে। তবে তার এটাও জানা দরকার, বর্তমান যুগে ডাইভ দিলে ভিএআরের মাধ্যমে তাকে হলুদ কার্ড দেওয়া হয়। ইতোমধ্যেই কোস্টারিকার বিপক্ষে একটা হলুদ কার্ড দেখেছে সে। তাই মাথা ঠান্ডা রেখে কীভাবে খেলতে হয় এটা তার জানা দরকার।’

সূত্র: মার্কা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর