,

মার্সেলো-দানিলো খুশির খবর দিলেন ব্রাজিলকে

news-image

রাশিয়া বিশ্বকাপে আসার আগে সুপারস্টার নেইমারের চোট নিয়ে দুশ্চিন্তায় ছিল ব্রাজিল শিবির। সেই গুরুতর চোট কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন নেইমার। কিন্তু রাশিয়া এসেই ব্রাজিলের আরও তিন খেলোয়াড় চোটে পড়েছেন। প্রথমে দানিলো, পরে ডগলাস কস্তা ও সবশেষে দলের অপরিহার্য সদস্য মার্সেলো। তবে দানিলো আর মার্সেলো নক-আউটে নামার আগে সুখবরই দিয়েছেন।

আগামী ২ জুলাই সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় মেক্সিকোর মুখোমুখি হচ্ছে গ্রুপ পর্বে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলতে পা রাখা ব্রাজিল। ৩টি ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছেন দলের ৩ তারকা ফুটবলার। সবচেয়ে বেশি ১৭বার ফাউলের শিকার হয়েছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। তবে ব্রাজিলের জন্য ভাল সংবাদ হল দানিলো ইতোমধ্যেই সেরে উঠেছেন।

শুক্রবারে দলের সাথে একই গতিতে অনুশীলন করেছেন এ ব্রাজিলিয়ান রাইট ব্যাক। অন্যদিকে মার্সেলো শুক্রবার দলের সাথে অনুশীলন না করলেও আজ শনিবার তাকে নিয়ে আশাবাদী ব্রাজিল কোচ তিতে। মেক্সিকোর বিপক্ষে তাকে মাঠে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত ডগলাস কস্তার অবস্থার কোনো উন্নতি হয়নি। তার বিশ্বকাপ খেলা হবে কিনা তাতে বিস্তর সন্দেহ আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর