,

পুতিনের সঙ্গে যেসব বিষয়ে কথা বলবেন ট্রাম্প

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে রাশিয়ান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় তিনি সিরিয়া, ইউক্রেন, নির্বাচন এবং বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।
হোয়াইট হাউজ ও ক্রেমলিনের বৃহস্পতিবারের ঘোষণায় বলা হয়েছে, পুতিন এবং ট্রাম্প ফিনল্যান্ডের রাজধানীতে মিলিত হবেন দ্বিপক্ষিয় সম্পর্ককে ঝালাই করতে এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সম্ভাব্য ইস্যু নিয়ে কথা বলতে।
ট্রাম্প বলেছেন, ‘আমরা ইউক্রেন নিয়ে কথা বলব, আমরা সিরিয়া নিয়ে কথা বলব, আমরা নির্বাচন নিয়েও কথা বলব। আমরা চাই না এতে যে কেউ নাক গলাক। বৈশ্বিক ঘটনাবলি নিয়েও আমরা কথা বলব।’

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা শান্তি নিয়ে কথা বলব। এমনকি আমরা কিভাবে অস্ত্র খাতে লাখো ডলার বাঁচাতে পারি। আমরা এমন একটা শক্তি সৃষ্টি করতে চাই যা বিশ্ব আগে কখনো দেখেনি।’
পুতিন এবং ট্রাম্পের মধ্যে এটাই হলো প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যদিও গত দেড় বছরে তাদের মধ্যে আরও দু’বার দেখা হয়েছে।
গত সপ্তাহে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মস্কো সফর করেন। এ সময় তিনি ট্রাম্প-পুতিন বৈঠকের সকল প্রস্তুতি সম্পন্ন করেন। বোল্টনের মস্কো সফর শেষ হওয়ার পরই বৈঠকের বিষয়টি ঘোষণা করা হয়। ট্রাম্প বলেছেন, ‘চীন, রাশিয়াসহ বিশ্বের সকলেই অস্ত্র সংবরণ করতে পারে। সেটা খারাপ কিছু হবে না। আমি চীন এবং রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। এটা একটা ভালো কাজ।’
রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, ‘আমরা দেখতে চাই রাশিয়া কি করে। আমরা রাশিয়ার সঙ্গে অনেক বিষয়েই কথা বলব। বিশেষ করে সিরিয়া নিয়েতো কথা হবেই।’
ন্যাটো বিষয়ে ট্রাম্প বরাবরের মতই বলেন, অন্যান্য দেশকে আরও বেশি ব্যয় করতে হবে।
তিনি বলেন, ‘ন্যাটোর বিষয়টি খুবই চমকপ্রদ। জার্মানিকে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে। স্পেন এবং ফ্রান্স যুক্তরাষ্ট্রের সঙ্গে যা করছে তা একেবারেই অন্যায্য। তুলনামূলকভাবে তাদের চাইতে অনেক বেশি অর্থ ব্যয় করছে যুক্তরাষ্ট্র।’
নির্বাচনি প্রচারণার শুরু থেকেই ট্রাম্প রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক চেয়েছেন। তিনি তখনই বলেছেন, এটা যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য মঙ্গলজনক। ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর