,

নেইমারের ‘অভিনয়’ নিয়ে দুশ্চিন্তায় মেক্সিকান অধিনায়ক

news-image

রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই নানা আজগুবি কাণ্ড ঘটিয়ে হাসির পাত্র হয়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। পেনাল্টি পাওয়ার জন্য পড়ে যাওয়ার অভিনয় ধরা পড়ার পর তাকে নিয়ে সোশ্যাল সাইটে ট্রলের পর ট্রল চলছে। শুধু ট্রলই নয়; শেষ ষোলোর প্রতিপক্ষ মেক্সিকো অধিনায়কও বেশ চিন্তায় আছেন নেইমারের এসব অভিনয় নিয়ে। পিএসজি তারকার পারফর্মেন্সের চেয়ে তার অভিনয়েই বেশি ভয় আন্দ্রেস গুয়ারদাদোর।

নেইমারকে ঘিরে মেক্সিকোর চিন্তার কারণ তার যখন তখন মাঠে পড়ে গড়াগড়ি খাওয়া নিয়ে! গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে রেফারি যদি ফাউলের সিদ্ধান্ত দিয়ে দেন, সেক্ষেত্রে নিঃসন্দেহে বিপক্ষের উপর চাপ বাড়বে। মেক্সিকোর অধিনায়ক গুয়ারদাদো বলেছেন, ‘নেইমারকে চোখে চোখে রাখতে হবে। কেননা ও ফাউল পাওয়ার জন্য বিশ্রী ভাবে মাঠে পড়ে যাচ্ছে। এই সব ক্ষেত্রে আমাদের কিছু করারও থাকবে না। সবটুকুই রেফারি এবং ফিফার উপর নির্ভর করছে।’

নেইমারের এইসব ছেলেমানুষি ‘প্লে-অ্যাক্টিং’ নিয়ে বিশ্ব জুড়েই সমালোচনার ঝড় বয়ে চলেছে। তাতে অবশ্য এতটুকু ভ্রুক্ষেপ নেই ব্রাজিল তারকার। প্রশ্ন উঠেছে খারাপ ভাবে ‘প্লে-অ্যাক্টিং’ করা সত্ত্বেও নেইমারকে কেন কার্ড দেখাচ্ছেন না রেফারি? গুয়ারদাদো বলেছেন, ‘কেন ওকে কার্ড দেখানো হচ্ছে না? অথবা আমাদের কী করা উচিত, সেটাও আমরা বলতে পারিনা। এর জন্য ম্যাচ রেফারি, ফিফার কর্মকর্তারা রয়েছেন। হয়তো এটাই ওর খেলার স্ট্র্যাটেজি।’

এদিকে সোমবার রাত ৮টায় ব্রাজিলের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী মেক্সিকো। যদিও শেষ ম্যাচে তারা সুইডেনের কাছে হেরেছে। তবে গ্রুপ লিগের প্রথম ম্যাচে জার্মানিকে হারানো তাদের উদ্বুদ্ধ করছে। গুয়ারদাদো বলেছেন, ‘বিশ্বকাপে এই প্রথম বার আমরা জার্মানিকে হারালাম। এটা যেমন ইতিহাস। তেমনই আমরা রাশিয়ায় এসেছি অন্য ইতিহাস লিখতে। আর সেটা বিশ্বকাপ জিতেই লিখব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর