,

শাকিব কি ফিরবেন?

news-image

এই সংসার মা-ছেলের। এই সংসারের সুখ ও দু:খ দুজনার ভাগাভাগি করতে হয়। যেমন ঈদের দিনটা, মা ছেলে চলে গেলেন লং ড্রাইভে। মা গাড়ি চালিয়েছেন। ছেলে পাশে বসা। মা-ছেলের একসঙ্গে চলে শপিং। একসঙ্গে হয় রেস্টুরেন্টে খাওয়া।

আব্রাম বড় হচ্ছে। এইতো আর কয়েকবছর পরই বুঝবেন বাবা-মায়ের বাস্তবতা। আব্রাম এখন মায়ের কাছে আছে। আর মা অপু আব্রামের জন্য সব করতে পারে।

অপু সাফ জানিয়েছেন তিনি মুসলমানই থাকবেন। এর একমাত্র কারণ তাঁর ছেলে। অপু বলেন, ‘ছেলেকে কনফিউশনে রাখতে চাই না। আমি স্বামীর জন্য মুসলমান হয়েছিলাম। স্বামী নেই, অনেকে নিজ ধর্মে ফিরে যায়। কিন্তু আমি কেন বারবার ধর্ম পরিবর্তন করবো। আমি ইসলাম বিশ্বাস করেই এ ধর্ম পালন করি।

আর ছেলে যখন বড় হবে। তখন ওর বাবার ধর্ম একটি হবে, আর মায়ের ধর্ম আরেকটি হবে। ছেলে কনফিউশনে পরে যাবে। ওর সব জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি চাই না ও এই পরিস্থিতিতে পড়ুক।’

সংসার বাঁচানোর জন্য দীর্ঘদিনের সিনেমা ক্যারিয়ারও বিসর্জন দিয়েছিলেন। মন গলেনি স্বামীর। অপু কি এখনো প্রত্যাশা করে তার স্বামী ফিরবে তার সংসারে?
অপুকে বলবে, যা হয়েছে ভুলে যাও। আমরা নতুন করে সবকিছু শুরু করি। আমাকে ক্ষমা করে দাও। তখন কী করবেন অপু? অনেকে ভাবছেন, শাকিব আবারো ফিরবে অপুর নীড়ে।

তবে অপু তা নিয়ে কিছু ভাবছেন না। জয়-অপুর সংসার ও পথচলা বেশ ভালোই চলছে। অপু কলকাতায় একটি ছবির শুটিং শেষ করলেন। অপু বলেন, নতুনভাবে সবার মাঝে আসতে চাই। মানুষের ভালোবাসা আমার বেঁচে থাকার প্রেরণা। সবার ভালোবাসা নিয়েই আগামী দিনগুলো চলতে চাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর