বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে এখনই নয়: জেসিয়া

news-image

গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। শুরুতে এই আয়োজনে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা হয় জান্নাতুল নাঈম এভ্রিলের নাম। প্রশ্ন ওঠে, বিচারক নয়, আয়োজকের পছন্দেই এভ্রিলের নাম ঘোষণা করা হয়েছে। পরে যাচাই-বাছাই শেষে চ্যাম্পিয়ন হন জেসিয়া ইসলাম।

ঘটনার জন্ম এখানেই। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়াকে নিয়ে একটি ভিডিও বার্তা দেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। এই ভিডিও বার্তার পরই শুরু হয় দুজনের প্রেমের গুঞ্জন। যদিও জেসিয়া বলেছিলেন, ‘এসব সত্য নয়। সালমান আমার ভালো বন্ধু।’ তবে ধীরে ধীরে দুজনের কার্যকলাপ দেখে সন্দেহ আরো ঘনিভূত হয়। অনেকেই দাবি করেছিলেন, জেসিয়া ও সালমান প্রেম করছেন ঠিকই কিন্তু স্বীকার করছেন না।

নানান আলোচনা, জল্পনা-কল্পনা ও গুঞ্জন শেষে কয়েকদিন আগে প্রেমের কথা স্বীকার করে নেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। জানালেন, আমরা বিয়ের পরিকল্পনাও করতেছি। সম্প্রতি নিজের জন্মদিনে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন জেসিয়া। এই ভিডিওতে তাদের দুজনের অনেক খুনসুটির ব্যাপার দেখা যায়।

সম্প্রতি আবারো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেসিয়া। গণমাধ্যমের প্রশ্নে তিনি জানান, এখনো বিয়ের প্ল্যান হয়নি। তাহলে কবে বিয়ে করছেন? এ প্রশ্নে জেসিয়া বলেন, আপাতত ইচ্ছে নেই। পরে জানিয়ে দেব।

দুজনের প্রেম নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেন, বিষয়টি কীভাবে দেখেন এ প্রশ্নে জেসিয়া বলেন, এটা মানুষের মেন্টালিটি। একেক জনের ভালোলাগা একেক রকম। সবাইকেই শ্রদ্ধা করি। কারও ভালো না লাগলেও কোনো সমস্যা নাই।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু