,

নেইমারের পায়ের জাদু নয়, অন্যকিছুতে ভয় মেক্সিকোর

news-image

নেইমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে মেক্সিকো। তবে তার পারফরম্যান্সের জন্য নয়। নেইমারকে ঘিরে মেক্সিকোর চিন্তার কারণ তার যখন তখন মাঠে পড়ে গড়াগড়ি খাওয়া নিয়ে! গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে রেফারি যদি ফাউলের সিদ্ধান্ত দিয়ে দেন, সেক্ষেত্রে নিঃসন্দেহে বিপক্ষের উপর চাপ বাড়বে।

মেক্সিকোর অধিনায়ক আন্দ্রেস গুয়ারদাদো বলে দিয়েছেন, ‘নেইমারকে চোখে চোখে রাখতে হবে। কেন না ও ফাউল পাওয়ার জন্য বিশ্রীভাবে মাঠে পড়ে যাচ্ছে। এই সব ক্ষেত্রে আমাদের কিছু করারও থাকবে না। সবটাই রেফারি এবং ফিফার উপর নির্ভর করছে।’ নেইমারের ছেলেমানুষের মতো ‘প্লে-অ্যাক্টিং’ নিয়ে বিশ্ব জুড়েই সমালোচনার ঝড় বয়ে চলেছে। তাতে অবশ্য এতটুকু ভ্রুক্ষেপ নেই ব্রাজিল তারকার। প্রশ্ন উঠেছে খারাপ ভাবে ‘প্লে-অ্যাক্টিং’ করা সত্ত্বেও নেইমারকে কেন কার্ড দেখাচ্ছেন না রেফারি? গুয়ারদাদো বলেছেন, ‘কেন ওকে কার্ড দেখানো হচ্ছে না অথবা কী করা উচিত, এটা আমরা বলতে পারি না। এর জন্য ম্যাচ রেফারিরা, ফিফা কর্তারা রয়েছেন। হয়তো এটাই ওর খেলার স্ট্র্যাটেজি।’

এদিকে শেষ ষোলোয় ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে মেক্সিকো আত্মবিশ্বাসী। যদিও শেষ ম্যাচে তারা সুইডেনের কাছে হেরেছে। তবে গ্রুপ লিগের প্রথম ম্যাচে জার্মানিকে হারানো তাঁদের উদ্বুদ্ধ করছে। গুয়ারদাদো বলেছেন, ‘বিশ্বকাপে এই প্রথমবার আমরা জার্মানিকে হারালাম। এটা যেমন ইতিহাস। তেমনই আমরা রাশিয়ায় এসেছি অন্য ইতিহাস লিখতে। আর সেটা বিশ্বকাপ জিতেই লিখব।’ এ কথা ঠিক যে, শেষ ষোলোয় মেক্সিকোই কিন্তু নেইমারদের সামনে বড় বাধা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর