,

মেসিকে আটকাতেই যত পরিকল্পনা ফ্রান্সের কোচের

news-image

নক আউট পর্বের প্রথম ম্যাচে আজ শনিবার রাত ৮টায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ ঘিরে তাই নানা পরিকল্পনা করে চলেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। আর্জেন্টিনার সবচেয়ে বড় হাতিয়ার লিওনেল মেসি। আর তাকে আটকাতেই মূল পরিকল্পনা সাজিয়েছেন ফরাসি এই কোচ।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নিজের মেলে ধরতে পারেননি মেসি। তবে শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে গোল করে দলের হাল ধরেছিলেন এই ফুটবল জাদুকর।

তবে পারফরমেন্সের হিসাব করলে অনেকটাই এগিয়ে ফ্রান্স। দলের কোচ দিদিয়ের দেশম ছিলেন ১৯৯৮ বিশ্বকাপ ট্রফি ও ২০০০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ের অধিনায়ক। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনিই বলেছেন, মেসিকে ঘিরে তার পরিকল্পনার কথা।

দিদিয়ের বলেন, ‘মেসি তো মেসিই। তার সম্পর্কে জানতে হলে তার পরিসংখ্যান দেখলেই চলবে। ১২৭ ম্যাচে ৬৫ গোল আছে তার। ম্যাচের অঘটন সে একাই ঘটাতে পারে, তাই তাকে অবশ্যই আটকাতে হবে।’

ফরাসি খেলোয়াড়রা যেন মেসিকে আটকাতে পারে সেই পরিকল্পনাই করে চলেছেন দেশম, ‘মেসির গোল আর অ্যাসিস্টের দিকে তাকালেই ম্যাচে তার প্রভাব বোঝা যায়। আমরা অবশ্যই তাকে আটকানোর চেষ্টা করব। আশা করি ম্যাচ শেষে ইতিবাচক কিছুই বলতে পারব। তবে মাঠে নামলেই অবস্থা বোঝা যাবে। মেসির প্রতিভা সম্পর্কে সবার ধারণা আছে, সে অনিশ্চিত কিছু করে ফেলতেই পারে।’

তবে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে বড় কোনো শিরোপা জেতেননি মেসি। ব্রাজিল বিশ্বকাপে সুযোগ পেলেও জার্মানির কাছে হেরে রানার্স আপ হয়েই ফিরতে হয়েছিল তাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর