,

প্রেমিকের হাত ধরে ভারত ছাড়লেন প্রিয়াঙ্কা

news-image

সম্প্রতি প্রেমিক তথা মার্কিন গায়ক নিক জোনাসকে নিয়ে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় মায়ের সঙ্গে প্রেমিককে দেখা করিয়েছেন এই নায়িকা। এরপর বোন পরিণীতি চোপড়াসহ গোয়ায় প্রেমিকের সঙ্গে ছুটি কাটাতে যান তিনি।

এর পর আকাশ আম্বানি এবং শ্লোক মেহতার প্রি-এনগেজমেন্ট পার্টি শেষ করে দেশ ছেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রেমিক নিক জোনাসের হাত ধরে উড়ে গেলেন আমেরিকায়। মুম্বাই ছেড়ে আমেরিকায় যাওয়ার সময় বিমানবন্দরে চিত্রশিকারিদের ক্যামেরায় ধরা পড়লেন নিক-প্রিয়াঙ্কা।

ভারতীয় সংবাদমাধম্য জানিয়েছে, মুম্বাই বিমানবন্দরে হাতে হাত রেখে হাঁটতে দেখা যায় নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়াকে। দু’জনকেই জাম্পশুটে বিমানবন্দরে দেখা যায়। কবে প্রিয়াঙ্কা আবার কবে দেশে ফিরবেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

এর আগে নিক ও প্রিয়াঙ্কা মুম্বাই বিমানবন্দরে হাজির হওয়ার সঙ্গে সঙ্গেই ফটোসাংবাদিকরা তাদের ঘিরে ধরেন। এরপর নিকের সঙ্গে লাঞ্চ, ডেট হোক কিংবা ডিনার ডেট, তার উপর থেকে একবারের জন্যও নজর সরেনি ক্যামেরার।

প্রিয়াঙ্কার চেয়ে ১০ বছরের ছোট নিকের সঙ্গে প্রেম শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। এখন নিকের বয়স ২৫। অন্যদিকে প্রিয়াঙ্কার ৩৫। এবারের ভারত সফরের মূল উদ্দেশ্য নাকি প্রেমিকের সঙ্গে মায়ের পরিচয় করানো। তবে মেয়ের প্রেমিকের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি প্রিয়াঙ্কার মা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর