,

আসামে ‘বিদেশি’ আখ্যাপ্রাপ্ত ১০২ বছর বয়সী কয়েদির মুক্তি

news-image

ভারতের আসামের বরাক উপত্যকার ১০২ বছর বয়সী চন্দ্রধর দাস বিদেশি বন্দী শিবিরে থেকে মুক্তি পেয়েছেন। প্রায় তিন মাস ধরে বন্দী শিবিরে আটক থাকার পর তাকে বুধবার জামিনে মুক্তি দিয়েছে আদালত।

১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসে বসবাস শুরু করেছিলেন তিনি
ভারতীয় নাগরিকত্বের একাধিক প্রমাণ থাকা সত্ত্বেও বিশেষ এক ট্রাইব্যুনালে তাকে বিদেশি বলে চিহ্নিত করেছিল এবং পাঠিয়ে দেয়া হয়েছিল তথাকথিত ‘বিদেশি বন্দী শিবিরে।

চন্দ্রধরের আইনজীবী সৌমেন চৌধুরী জানিছেন, বয়সের কারণে কয়েকবার ভোট দিতে যেতে না পাড়ার কারণে সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত করা হয় তাকে। পরে নির্বাচন কমিশনের ভেরিফিকেশনে তার নাম থাকার কারণে আবারও তার নাম ভোটার তালিকায় উঠে। কিন্তু গত মার্চ মাসে পুলিশ তাকে আটক করে।

আইনজীবী সৌমেন বিবিসিকে জানিয়েছেন, ‘যেভাবে এই মামলাগুলো হচ্ছে, তা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে’। আসামে ১৯৫১ সালের পর প্রথমবারের মত জাতীয় নাগরিক পঞ্জী হালনাগাদের কাজ শুরু হয়েছে। চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানে বসবাসরত লক্ষ বাংলাভাষী মানুষ। রাজ্যের ছয়টি জেলের ভেতরেই তৈরি হয়েছে বন্দীশিবির। সেখানে আটক রয়েছেন প্রায় ৮৯৯ জন এবং এদের প্রায় সকলেই বাংলাভাষী। বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর