,

সৌদিতে বাঙালি প্রবাসীদের মাথা উুঁচ করলেন বাংলাদেশি আবুল কালাম

news-image

ডেস্ক রিপোর্ট।। বাঙালি মানেই যে মিসকিন বা হারামি নয় তা দেখিয়ে দিলেন বাংলাদেশি প্রবাসী আবুল কালাম। সৌদি আরবে এক মালিকের অধীনে একনাগাড় ১৮ বছর ধরে কাজ করছেন আবুল কালাম। সম্প্রতি ১৮ বছর পূর্তিতে বাঙালি শ্রমিক আবুল কালামের সম্মানে কেক কাটার আয়োজন করলেন মালিক মুওয়াতিন। আবুল কালামকে সোহাগ ভরে নিজ হাতে খাইয়ে দিলেন কেকও। বিশ্বস্ততা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মালিকের প্রশংসা কুড়ানো আবুল কালাম এ যেন গোটা বাঙালি প্রবাসীদের মাথা উঁচু করলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া আবুল কালামকে নিয়ে এ সংবাদ প্রকাশ করে।

আল আরাবিয়াকে আবুল কালামের মালিক আব্দুল মুওয়াতিন বলেন, ‘আবুল কালাম আমাদের বাড়িতে আঠারো বছর যাবত আছেন। তিনি আমাদের মেষ চড়ান। অত্যন্ত কর্মঠ ও বিশ্বস্ত পরায়ণ ব্যক্তি তিনি । পরিচ্ছন্নতাও তার অতুলনীয় একটি গুণ। তাঁর কৃতজ্ঞতা স্বরূপ এ অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা।

এ পরিবারের আরেক সদস্য আবুয়ি বলেন, আমরা তাকে আমাদের পরিবারের একজন মনে করি। সব বিষয়ে আমরা এ বিষয়টি লক্ষ রাখি। এ সবই তার প্রশংসনীয় গুণাবলির ফলে।’ অনুষ্ঠানে আবুল কালাম সৌদি পোশাক পরিহিত ছিলেন। এ দেশকে ভালবেসে তিনি সৌদি পোশাক করেছেন বলেও তিনি জানান । তবে আবুল কালামের পূর্ণাঙ্গ পরিচয় জানায়নি পত্রিকাটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর