,

আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ নিয়ে যা বলছে শাহীন নামক উট!

news-image

আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হবে রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্ব। চলতি বিশ্বকাপের প্রথমপর্ব এমনিতেই স্নায়ুর পরীক্ষা নিয়েছে অনেক। তার ওপর নক আউটের প্রথম ম্যাচেই মুখোমুখি দুই হট-ফেভারিট আর্জেন্টিনা ও ফ্রান্স। যেখানে ভুলের কোনো সুযোগ নেই।

আর ইতোমধ্যেই আগামীকালের এ ম্যাচ নিয়ে শুরু হয়েছে অনেক জল্পনা-কল্পনা এবং ভবীষ্যৎবাণী।আর বিশ্বকাপ ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণীকারীদের মধ্যে রয়েছে শাহীন নামের এক উটও।সে যা বলছে তা যেমন আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে আর্জেন্টাইনদের মুখে হাসি ফুটিয়েছিল এবার তার ঠিক উল্টোটা করেছে শাহীন।

কেননা,শাহীন এবার জানিয়ে দিয়েছে নকআউটে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচে আর্জেন্টিনা নয় জিতবে ফ্রান্স।আর শাহীনের কথা যদি সত্য হয় তবে আর্জেন্টাইন ভক্তদের জন্য আগামীকাল অপেক্ষা করছে বড় এক কষ্টের দিন বলাই যায়।

কিন্তু পরিসংখ্যান বলছে,বিশ্বকাপে ফ্রান্সের মুখোমুখি হওয়া মানেই যে ফাইনাল নিশ্চিত আর্জেন্টিনার।এমনকি শিরোপাও আসতে পারে ঘরে।বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছিল দুবার।১৯৩০ ও ১৯৭৮ বিশ্বকাপে। দুটি বিশ্বকাপেই আর্জেন্টিনা ফাইনালে গিয়েছিল। এর মধ্যে ১৯৭৮ বিশ্বকাপে তো ঘরে এসেছিল শিরোপা। আর্জেন্টিনার প্রথম শিরোপা। অবশ্য ফ্রান্সের সঙ্গে বিশ্বকাপে আগের দুবারই গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এবারই প্রথম দেখা হয়ে যাচ্ছে নকআউট পর্বে।

শুধু বিশ্বকাপের মঞ্চেই নয়; প্রীতি ম্যাচের মুখোমুখি পরিসংখ্যানে আর্জেন্টিনা ঢের এগিয়ে আছে ফ্রান্সের চেয়ে। নয়টি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা হেরেছে মাত্র দুবার। চারটিতে জিতেছে। বাকি তিন ম্যাচ ড্র।তবে শাহীনের কথা না পরিসংখ্যান কোনটির কথা সত্য হয় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামীকাল রাত পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর