,

নারী কনস্টেবলের মেয়েকে ধর্ষণ করল পুলিশ কর্মকর্তা

news-image

নারী কনস্টেবলের মেয়েকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে।

ভারতীয় একটি গণমাধ্যমের খবরে জানা যায়, অভিযুক্ত পুলিশ অফিসারের নাম রাহুল শ্রীরাম। তিনি ঔরঙ্গাবাদের জোন টুর ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বরত। তার বিরুদ্ধে অভিযোগ, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ২১ জুন পর্যন্ত ওই মেয়েটিকে ধর্ষণ করেছেন তিনি।

সম্প্রতি মেয়েটি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, চাকরি দেওয়ার নাম করে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়৷

ডিসিপি বিনায়ক ধাকনে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক নারী কনস্টেবলের মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে রাহুল শ্রীরামের বিরুদ্ধে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করা হয়। অভিযোগের পরই রাহুল শ্রীরামেকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

অভিযুক্ত রাহুল শ্রীরামের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেওও জানান এই পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর