,

রুক্মিনীর জন্মদিনে দেবের হুলস্থূল কাণ্ড!

news-image

বিনোদন ডেস্ক
টালিগঞ্জের অন্যতম আলোচিত জুটি দেব ও রুক্মিনী মৈত্র। কয়েক বছর ধরেই তারা প্রেমে মজে আছেন। স্পষ্টভাবে কিছু স্বীকার না করলেও তাদের প্রেম নিয়ে কারো মনে দ্বিধা নেই। একাধিক ছবিতে জুটি বেঁধে অভিনয়ের পাশাপাশি রিয়েল লাইফেও একে-অপরের বেশ ঘনিষ্ঠ তারা। সর্বশেষ তাদের বাগদান নিয়ে দুই বাংলার গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

এবার রুক্মিনীর জন্মদিনে দেবের কাণ্ড নিয়ে সরব গণমাধ্যমগুলো। যেন একেবারে সাচ্চা প্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হলেন দেব। প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছার বন্যা বইয়ে দিলেনে একেবারে।

গত ২৭ জুন ছিল রুক্মিণী মৈত্রের জন্মদিন। এই বিশেষ দিনে ইনস্টাগ্রামে কয়েকটি পোস্ট করেছেন দেব। রুক্মিণীর সঙ্গে কয়েকটি ছবির ক্লিপিং নিয়ে একটি সুন্দর ভিডিও বানিয়েছেন দেব। যেখানে বিভিন্ন ছবিতে তাদের দুজনের অভিনীত বিশেষ মুহূর্তগুলো রাখা হয়েছে। ভিডিওর পোস্টে দেব লিখেছেন, ‘তোমাকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রুক্মিণী। আগামী বছর ভালো কাটুক। জীবনের সমস্ত শখ এবং সাফলতা অর্জন কর তুমি। শুভেচ্ছা রইল। হ্যাপি বার্থডে’।

কেবল একটা ভিডিও পোস্ট দিয়েই ক্ষান্ত ছিলেন না দেব, আরও দুটো ছবি আপলোড করেছেন এই নায়ক। একটিতে বিশাল বড় আকারের থ্রি স্টেকের কেক। রুক্মিণীর জন্য এই কেকটি বানানো হয় বিশেষ অর্ডার করে। এই পোস্টে দেব লিখেছেন, ‘সৃষ্টিকর্তা তোমাকে আনন্দ এবং শান্তি দিক আর সঙ্গে একটু বুদ্ধিও। হ্যাপি বার্থডে সুইটি।

এ ছাড়াও দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের করা জন্মদিনের শুভেচ্ছার পোস্টটিও দেব নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

দেবের এমন হুলস্থূল কাণ্ড দেখে গুঞ্জন আরো বেগবান হয়েছে। সোশ্যাল সাইটে যদি দেব এমন করেন, তাহলে বাস্তবে না জানি কী করেছেন!

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর