,

‘বিজলী’ নিয়ে অস্ট্রেলিয়ায় ববি

news-image

বিনোদন ডেস্ক : আগামী ৮ জুলাই অস্ট্রেলিয়ার সিডনিতে প্রদর্শিত হতে যাচ্ছে ‘বিজলী’ ছবিটি। দেশের প্রথম সুপার হিরোইন ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছন ইয়ামিন হক ববি।

গতকাল সিডনি পৌঁছেছেন হালের এই আলোচিত নায়িকা। ছবিটি মুক্তির ১০ দিন আগেই অস্ট্রেলিয়ায় গেছেন ‘রাজত্ব’ খ্যাত নায়িকা।

অস্ট্রেলিয়া থেকে শুক্রবার দুপুরে ববি আরটিভি অনলাইনকে বলেন, ‘এখানে আমার বোন থাকে। তাই তো কিছুটা সময় হাতে নিয়ে এসেছি। বোনের দুই ছেলে হলো আমার কলিজার টুকরা। তারা দুজনেই খালামনি বলতে অজ্ঞান। এই সুযোগে তাদের সঙ্গেও বেশ আনন্দে সময় কাটানো যাবে।’

ববি বলেন, “অস্ট্রেলিয়ায় ‘বিজলী’ সিনেমার চারটি শো অনুষ্ঠিত হবে। এরপর অন্যান্য দেশেও পর্যায়ক্রমে ছবিটি রিলিজ দেয়া হবে। আমি চাই বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করা বাঙালীদের ছবিটি দেখার সুযোগ করে দিতে।”
‘বিজলী’ প্রযোজনা করেছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। গেলো পহেলা বৈশাখে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় মডেল-অভিনেতা রণবীর। এছাড়াও বিভিন্ন চরিত্র রূপদান করেছেন জাহিদ হাসান, টাইগার রবি, শতাব্দী রায়, ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলনসহ অনেকে।

সব কিছু ঠিক থাকলে আগামী ১২ জুলাই দেশে ফিরবেন ববি। এরপর তার হাতে থাকা নোলক, বেপরোয়া ছবির গানের শুটিংয়ের প্রস্তুতি নেবেন বলে জানান এই নায়িকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর