রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বসলো পঞ্চম স্প্যান, দৃশ্যমান হলো পৌনে এক কিলোমিটার

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি: দ্রুত গতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ। সেতুর ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর ‘৭ এফ’ স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর পৌনে এক কিলোমিটার (৭৫০ মিটার)। এর মধ্য দিয়ে শরীয়তপুরের জাজিরা পাড়ের সঙ্গে প্রথমবারের মতো সংযুক্ত হলো সেতু।

শুক্রবার (২৯ জুন) সকাল ১১টা থেকে স্প্যান বসানোর কাজগুলো শুরু হয়। দুপুর ২টায় জাজিরা প্রান্তে স্প্যানটি পিলারের ওপর বসানো হয়। সেতুর ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ নম্বর পিলারে চারটি ধূসর রংয়ের স্প্যান বসানোর মাধ্যমে ৬০০ মিটার কাঠামো দৃশ্যমান হয়। চারটি স্প্যান বসানো হয়েছে নদীতে এবং পঞ্চম স্প্যানটি বসেছে সেতুর একেবারে শেষ প্রান্তে।

এরআগে, বৃহস্পতিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেনে করে প্রায় ৬ কিলোমিটার দূর থেকে ১৫০ মিটার দীর্ঘ ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি আনা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাসমান ক্রেনের মাধ্যমে স্প্যানটি জাজিরায় পৌঁছায়।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (মূল সেতু) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, ক্রেনের সহায়তায় পিলারের ওপর স্প্যান রাখা হয়েছে। স্থায়ীভাবে বসতে ২-৩ ঘণ্টা সময় লাগবে। ওয়েল্ডিংয়ের কাজসহ আরও কিছু কাজ বাকি রয়েছে।

পদ্মা সেতুর প্রকৌশলী সূত্রে জানা যায়, চারটি স্প্যান বসানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সকাল থেকেই পিলারের ওপর স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। স্প্যান বহনকারী ক্রেনটিকে ৪১ ও ৪২ নম্বর পিলারের সামনে পজিশন অনুযায়ী আনা হয়। এরপর লিফটিং ক্রেনের সাহায্যে পিলারের ওপর রাখা হয় স্প্যানটিকে। নদীর পাড়ে অবস্থিত ৪২ নম্বর পিলারটি। পাড়ের মাটি ড্রেজার দিয়ে কাটা হয় ক্রেনটির সুবিধার্থে। এছাড়া স্প্যান ওঠানোর আগে ওয়েট টেস্ট, ট্রায়াল লোড টেস্ট, বেজ প্লেট, পাইল পজিশন, মেজারমেন্টসহ আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। সাময়িক সময়ের জন্য নৌরুটে নৌযানগুলোর গতি কমিয়ে চলাচল করতে বলা হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ