,

রূপপুরে দ্বিতীয় চুল্লি বসানোর উদ্বোধন আগামী মাসে

news-image

ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীর রূপপুরে ১৪ই জুলাই দ্বিতীয় ইউনিটে পারমাণবিক চুল্লি বসানোর কাজের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পারমাণবিক চুল্লি বসানোর কাজের উদ্বোধন করবেন বলে প্রকল্পের প্রধান কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।

রাশিয়ান ফেডারেশনের সহযোগিতায় ঈশ্বরদীর রূপপুরে পদ্মা নদীর তীরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর আগে গত বছরের ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর কাজের উদ্বোধন করেন। আর্ন্তজাতিক আনবিক শক্তি কমিশনের রীতি অনুযায়ী ওই উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক জগতে প্রবেশ করেছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের কাজ চলমান। নির্ধারিত সময় অনুযায়ী কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। একইসঙ্গে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু করার জন্য সকল প্রাক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এরই মধ্যেই সরকারের স্থানীয় সকল দপ্তরে কর্মব্যস্ততা শুরু হয়েছে।

বর্তমানে পৃথিবীর ৩১টি দেশে ৪৩৭টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ৩০শে নভেম্বর এফসিডি কাজের উদ্বোধনের পর বাংলাদেশ বিশ্বের ৩২তম পারমাণবিক দেশ স্বীকৃতি অর্জন করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর