,

ওসির বীরত্বে প্রাণে বাঁচল এক স্কুলছাত্র

news-image

কুমিল্লা প্রতিনিধি: দুর্ঘটনাকবলিত বালুভর্তি একটি বড় ট্রাক উদ্ধার করে থানায় নেয়ার সময় আবারও ঘটে দুর্ঘটনা। ব্রিজে ওঠার সময় রেলিং ভেঙে সেখানে চাপা পড়ে মো. ইসরাফিল (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্র।

কিন্তু তার পা ও শরীর রেলিংয়ের সঙ্গে আটকে থাকায় তাকে উদ্ধারে দেখা দেয় বিপত্তি। ঘটনাস্থলে ছুটে আসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবিরসহ পুলিশ সদস্যরা। ওসি প্রায় ৪০ মিনিট ব্রিজের রেলিংয়ে ঝুলে থেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন আটকে পড়া ওই স্কুলছাত্রকে।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে জেলার ব্রাহ্মণপাড়া থানার সামনে। এরইমধ্যে ব্রিজের রেলিং ধরে সেখানে ওসির ঝুলে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ বাজারে মেসার্স তালুকদার এন্টারপ্রাইজের একটি বালুভর্তি ট্রাকের চাপায় আহত হন স্থানীয় সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও নগরপাড় গ্রামের জয়দল হোসেনের ছেলে মো. হৃদয় (১৪)। এতে তার শরীরের নিচের অংশের বাম দিকের হাড় ভেঙে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।

ওই খবর পেয়ে একই বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী উপজেলা সদরে বিক্ষোভ করে থানার সামনে উপস্থিত হয়ে ট্রাকচালককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল হক ও থানার ওসি শাহজাহান কবির ট্রাকচালক ও হেলপারকে আটক এবং আইনের আওতায় আনার আশ্বাস দেন।

পরে ঘটনাস্থল থেকে বালুভর্তি ট্রাকটি থানায় প্রবেশ করানোর জন্য থানার সামনের ব্রিজের উপরে নিয়ে আসা হলে অ্যাপ্রোস সড়কের মাটি সড়ে গিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ট্রাকটি হেলে পড়ে।

এসময় সহপাঠীর জন্য প্রতিবাদ জানাতে আসা ওই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র সাহেবাবাদ পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরাফিল ট্রাক এবং ব্রিজের রেলিংয়ের মাঝখানে চাপা পড়ে।

তার সহপাঠীরা তাকে তাৎক্ষণিক বের করে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে থানার ওসি শাহজাহান কবির জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ৪০ মিনিট ব্রিজের রেলিংয়ে ঝুলে থেকে এলাকাবাসী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় ব্রিজের রেলিং ভেঙে আটকে পড়া ও মারাত্মক আহত ছাত্রটিকে উদ্ধার করে।

পরে তাকে স্থানীয় ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডাক্তাররা জানান, ইসরাফিলের ডান পায়ের উপরের অংশ ভেঙে গেছে এবং শরীরের নিচের অংশ থেতলে গিয়ে সে মারাত্মভাবে আহত হয়েছে।

থানার ওসি ইসরাফিলের পরিবারের সদস্যদের হাতে তার চিকিৎসার জন্য তাৎক্ষণিক নগদ পাঁচ হাজার টাকা দেন।
রাতে এ বিষয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, একটি দুর্ঘটনার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সামাল দিতে গিয়ে থানায় ফিরেই আরও একটি বড় দুর্ঘটনার হাত থেকে ওই ছাত্রকে বাঁচাতে পেরেছি। তাকে উদ্ধারে বিলম্ব হলে হয়তো তার জীবনহানি হতে পারতো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর