,

রোহিঙ্গাদের জন্য ৪৮ কোটি ডলার সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের

news-image

নিউজ ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আটচল্লিশ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়ঃনিস্কাশন ও সামাজিক সুরক্ষা চাহিদা মেটাতে এ সহায়তা দেয়া হবে। খবর রয়টার্স।

বৃহস্পতিবার বিশ্বব্যাংক জানায়, অপরিশোধযোগ্য অনুদানের মধ্যে পাঁচ কোটি ডলার ব্যয় হবে স্বাস্থ্যখাতে। রোহিঙ্গাদের মাতৃত্বকালীন, নবজাতক-শিশু কিশোরদের স্বাস্থ্য সেবা, প্রজননজনিত স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার পরিকল্পনায় দেয়া হবে এ সহায়তা।

এক বিবৃতিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, রোহিঙ্গাদের দুর্দশা দেখে তাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন পর্যন্ত তাদের সহায়তায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে রোহিঙ্গা পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আগামীকাল শনিবার বিকেলে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও রাতে জাতিসংঘ মহাসচিব ঢাকায় পৌঁছবেন।

রোববার তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাসহ ঢাকায় নানা কর্মসূচিতে যোগ দেবেন। পরদিন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সংবাদ সম্মেলন করবেন। ঐ দিন রাতেই ঢাকা ছাড়বেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। জাতিসংঘ মহাসচিব ঢাকা ছাড়বেন মঙ্গলবার সকালে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর