,

ডিঙ্গি নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি! ১২ বছরের বালকের অনন্য রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক: গুণীজনেরা বলেন, ইচ্ছা থাকলে মানুষের পক্ষে সবই করা সম্ভব। আর এবার তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন টম গোরন নামের ১২ বছর বয়সী ফরাসি এক বালক। ছোট একটি ডিঙ্গি নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন তিনি।

ইংল্যান্ড থেকে স্থানীয় সময় বুধবার ভোর ৫টার দিকে নৌকায় করে রওয়ানা দেন টম গোরন। দীর্ঘ পথ অতিক্রম করে ১৪ ঘণ্টা ২০ মিনিট পর ফ্রান্সে এসে পৌঁছে তিনি। আর তাতেই পুরোনে রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নিজের নাম লেখেন ফরাসি ওই স্কুলছাত্র। এর আগে ২০১৬ সালে টম গোরনের চেয়ে ৩৬ মিনিট বেশি সময় নিয়ে এ চ্যানেল পাড়ি দিয়েছিল ১৫ বছরের কিশোর বয়েলেট ডরাঞ্জ।

পুত্রের এমন অনন্য রেকর্ডের পর টমের মা বলেন, তার ছেলে ছোটকাল থেকেই ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যেকার ৯৬ কিলোমিটারের ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার স্বপ্ন দেখে আসছে। আজ তার ওই স্বপ্ন পূরণ হলো।

এছাড়া এ ব্যাপারে ফরাসি পত্রিকা লা ফিগারোকে দেয়া এক সাক্ষাৎকারে টমের বাবা বলেন, ছেলে যাতে বড় কোন বিপদে না পড়ে এ জন্য তিনি টমের ডিঙ্গির পিছনেই আরেকটি নৌযানে করে তাকে অনুসরণ করেছেন। ৫ ঘণ্টা চলার পর টম সাগরে ভয় পেয়ে ফিরে আসতে চেয়েছিল। তখন তার বাবাই তাকে সাহস জুগিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর