,

মাদক ও ম্যারাডোনা, আবারও সমালোচনার ঝড়

news-image

অনলাইন ডেস্ক: মাদকের সাথে ফুটবলের জীবন্ত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সম্পর্কটা বেশ পুরোনো। সম্প্রতি নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে বেশ ‘এলোমেলো’ই দেখা যায় তাকে। এসময় তার পাশে রাখা ছিল সাদা রঙের পাউডারের একটা প্যাকেট। রহস্যময় সেই প্যাকেট নিয়ে আবারও আলোচনায় এসেছেন ফুটবলের এই প্রাক্তন রাজপুত্র। পাশাপাশি ম্যাচ চলাকালীন বিচিত্র অঙ্গভঙ্গি আর অশালীন ইঙ্গিত করেও বেশ সমালোচিত হন ম্যারাডোনা।

জীবনাচরণ নিয়ে অনেক আগে একবার সাক্ষাতকারে তিনি সব বলেছিলেন। রবিবার থেকে বুধবার পর্যন্ত কোকেন আর মদে ডুবে থাকার পরও কীভাবে উইকএন্ডের ম্যাচে নামতেন। শুধু নামতেনই না। চোখ ধাঁধানো পারফরম্যান্স করতেন। তখন তিনি নাপোলিতে খেলেন নিয়মিত। কালো-সাদায় মেশানো তাঁর জীবনযাপন। কখনও খলনায়ক। কখনও ফুটবল পায়ে তিনিই কোটি মানুষের আত্মার আত্মীয়।

ডিয়েগো ম্যারাডোনার এমন বর্ণময় জীবন রূপালি পর্দায় তুলে ধরার কথা অনেক দিন আগেই ভেবেছিলেন লন্ডনের এক পরিচালক। গায়ক অ্যামি উইনহাউসের জীবন নিয়ে তথ্যচিত্র বানিয়ে যিনি ইতিমধ্যে অস্কার জিতেছেন। আসিফ কাপাডিয়া নামের সেই পরিচালক এবার ম্যারাডোনার জীবনী রূপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন। আগামী বছরের শেষে মুক্তি পাবে ম্যারাডোনার বায়োপিক। আর্জেন্টাইন তারকার ব্যক্তিগত জীবনের বহু অজানা তথ্য উঠে আসবে এই তথ্যচিত্রে। এমনটাই জানিয়েছেন আসিফ।

অনেকদিন আগেই শুটিং শুরু হয়েছিল। ম্যারাডোনা নিয়মিত সময়ও দিচ্ছিলেন। তবে সমস্যা ছিল অন্য জায়গায়। কিছুতেই মনের মতো ‘শট’ পাচ্ছিলেন না পরিচালক। কারণ তিনি চাইছিলেন, ম্যারাডোনা বেশ কিছু শট যেন অভিনীত না হয়। সেগুলো যেন হয় তাঁর জীবনের কোলাজ। অনেকেই বলছেন, রাশিয়া বিশ্বকাপে এসে এতদিন পর আসিফ কাপাডিয়ার লক্ষ্যপূরণ হয়েছে। আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে গ্যালারিতে দাঁড়িয়ে ম্যারাডোনার অদ্ভুত সব অঙ্গভঙ্গি তথ্যচিত্রের জন্য খোরাক জুগিয়েছে আসিফকে। নিজের অজান্তেই মারাদোনা বেশ কিছু নজরকাড়া ‘শট’ দিয়ে ফেলেছেন পরিচালককে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর