,

ভয়ঙ্কর রূপ নিয়েছে আগুং আগ্নেয়গিরি, বালি বিমানবন্দর বন্ধ

news-image

অনলাইন ডেস্ক: ভয়ঙ্কর রূপ নিয়েছে ইন্দোনেশিয়ার মাউন্ট আগুং আগ্নেয়গিরি। তারই জের ধরে দেশটির পর্যটকধন্য দ্বীপ বালির আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত বালি বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বলে জানানো হয়েছে।

জানা গেছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে বৃহস্পতিবার ৪৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮ হাজার যাত্রী। এছাড়া এখন পর্যন্ত মোট ৪৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, বালি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিদিন ৮০০ ফ্লাইট উঠা-নামা করে।

এ ব্যাপারে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার নতুন করে শুরু হওয়া অগ্ন্যুৎপাতের পর প্রায় আড়াই কিলোমিটার উচ্চতায় ছাইয়ের উপস্থিতি দেখতে প্ওয়া যায়। পাশাপাশি আগ্নেয়গিরিটির জ্বালামুখে লালচে শিখাও দেখা গেছে।

তারই জের ধরে এয়ারলাইন্সগুলোকে মাউন্ট আগুং ও এর আশপাশের এলাকা এড়িয়ে ফ্লাইট পরিচালনা করতে বলা হয়েছে। পাশাপাশি অগ্ন্যুৎপাতের ছাই এয়ারক্রাফটের ইঞ্জিন, জ্বালানি ও কুলিং সিস্টেমের ক্ষতিসাধণ করতে পারে বলেও উড্ডয়নের ক্ষেত্রে বিমানচালকদেরও সতর্ক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর