,

ইংল্যান্ডকে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

news-image

স্পোর্টস ডেস্ক।। দুদলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছিল আগেই । ফলে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সেই লড়াইয়ে জিতল বেলজিয়াম। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখল দারুণ ছন্দে থাকা দলটি। হারলে ক্ষতি নেই, জিতলে সুবিধা পাবে জয়ী দল। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত দুর্বল জাপানকে পাবে গ্রুপ চ্যাম্পিয়নরা। এমন সমীকরণের ম্যাচে রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নেয় ইংল্যান্ড-বেলজিয়াম। দুদলই দ্বিতীয় সারির দল নামায়।

শুরুর দিকে খেলায়ও কোনো উত্তেজনা ছিল না, ছিল না ছন্দ। প্রথমার্ধে কেউ তেমন জোরালো আক্রমণ শাণাতে পারেনি। ফলাফলও যা হওয়ার কথা তাই হয়। ঘুমপাড়ানি এ অর্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার কিছুটা বাড়ায় বেলজিয়াম। এতেই সাফল্য আসে। ৫১ মিনিটে নিশানাভেদ করেন আদনান ইয়ানুজাই। এতে ১-০ গোলে এগিয়ে যায় বেলজিয়ানরা। পিছিয়ে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। বরং পরে বেশ কবার তাদের ভিত কাঁপিয়ে দেয় বেলজিয়াম। তবে আর গোল না হওয়ায় ছোট হারে মাঠ ছাড়ার সৌভাগ্য হয় ইংলিশদের।

এ ম্যাচে সেরা তারকা এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনাকে বসিয়ে রাখে বেলজিয়াম। তবে সবচেয়ে বেশি সংখ্যক বসিয়ে রাখে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেনসহ ৯জনকে বিশ্রাম দেন কোচ গ্যারেথ সাউথগেট। ৫ গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা কেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর