,

কেট মিডলটন প্রতিদিন কোরআনের আয়াত শুনতেন, পালন করতেন ঈদ

news-image

বিনোদন ডেস্ক।। ব্রিটিশ রাণী এলিজাবেথ হযরত মুহম্মদ (স.) এর বংশধর, এমন চাঞ্চল্যকর খবর কয়েকদিন আগে সাড়া জাগিয়েছিল বিশ্ব গণমাধ্যমে। সম্প্রতি জানা যায়, বাল্যকালে জর্ডানে থাকাকালে আরবী শিখেছেন ‘ব্রিটিশ রাজবধূ ‘ডাচেস অব কেমব্রিজ’ কেট মিডলটন, পড়েছেন কোরআনের আয়াত, এমনকি পালন করেছেন ঈদ।

১৯৮৪ সালে ইংল্যান্ডের উচ্চবিত্ত পরিবারের মেয়ে কেট বাবা-মায়ের সঙ্গে জর্ডান চলে আসেন। তার বয়স তখন দুই, আর বোন পিপা মিডলটানের বয়স মাত্র ৮ মাস। তার বাবা মাইকেল ব্রিটিশ এয়ারওয়েজের ম্যানেজার ছিলেন। চাকরিসূত্রে আম্মানে পোস্টিং হয়েছিল তার।

সম্প্রতি প্রিন্স উইলিয়ামের জর্ডান সফরের পর কেটের পড়া আশাহেরা নার্সারির প্রতিষ্ঠাতা সাহেরা আল নাবুলসি বলেন, ‘কেট অন্যান্য শিশুদের মতই দলবেঁধে স্কুলে আসত এবং ইংরেজি ও আরবি পড়ত। আমরা নার্সারির নিয়মানুযায়ী দিনের শুরুতে শিশুদের কোরআনের আয়াত পড়াতাম। এবং তাদের হযরত মুহম্মদ (স.) এর গল্প বলতাম। বিশেষ করে ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের বিজয়গাঁথা।’

তিনি বলেন, ‘দিনের অন্যান্য ক্লাস শুরুর আগে নিয়ম করে এ বিষয়গুলো নেয়া হত। শিক্ষকরা আরবীতে জিজ্ঞাসা করতেন, কারা লাল রঙের পোশাক পরে এসেছে? বাচ্চারা তার উত্তর দিত।’ ক্রিসমাসে পরা হত সান্তা ক্লজের পোশাক। ঈদেও ছিল আনন্দ।’ ৩ বছর পরই জর্ডান থেকে ইংল্যান্ডে ফিরে আসেন কেট।

প্রসঙ্গত, মাতৃত কালীন ছুটি থাকায় উইলিয়ামের মধ্যপ্রাচ্য সফরে সঙ্গে আসতে পারেন নি কেট। উইলিয়াম জানান, ‘ক্যাথরিন জর্ডানকে অনেক ভালবাসে। বিশেষ করে আমি এখানে আসব শুনে সে অনেক মন খারাপ করেছিল।’ ডেইলি মেইল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর