,

ধর্ষণ করার সময় স্বামীকে হত্যা, স্ত্রীর ‘মৃত্যুদণ্ড’ বাতিল

news-image

অনলাইন ডেস্ক: ধর্ষণ করার সময় স্বামীকে হত্যার দায়ে নওরা হোসেইন (১৯) নামে এক তরুণীকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

নওরা হোসেইন সুদানের নাগরিক। দেশটির আপিল বিভাগ নওরার মৃত্যুদণ্ড বাতিল করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। এর আগে চলতি বছরের মে মাসে স্বামী আবদুল রহমানকে হত্যার দায়ে দেশটির ইসলামী আদালত নওরাকে মৃত্যুদণ্ড দেয়।

নওরার আইনজীবী জানান, মাত্র ১৬ বছর বয়সে কিশোরী নওরাকে জোর করে পারিবারিকভাবে আবদুল রাহমান হাম্মাদের সঙ্গে বিয়ে দেওয়া হয়। নওরার আত্মীয় হাম্মাদ তার চেয়ে ১৬ বছরের বড় ছিলেন। একদিন নওরাকে তার স্বামী হাম্মাদ অন্য আত্মীয়দের সামনে ধর্ষণ করে। পরের দিনও একই কাজ করতে চাইলে স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করেন নওরা।

রায়ে সন্তোষটি সন্তুষ্টি প্রকাশ করে নওরার মা জয়নব আহমেদ বিবিসিকে জানান, মেয়ের জীবন বেঁচে যাওয়ায় তিনি অত্যন্ত খুশি। ধর্ষণের পর থেকে নওরা নিজেকে ঘৃণা করতে শুরু করে ও আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। স্বামীকে হত্যার পর সে পরিবারের কাছে চলে আসে।

ঘটনার পরই নওরার বাবা পুরো পরিবার নিয়ে পুলিশের কাছে আশ্রয় নেন। কিন্তু সুরক্ষার বদলে পুলিশ উল্টো নওরাকে গ্রেপ্তার করে।

নওরার বিষয়ে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কিন্তু পাঁচ বছরের এই সাজাকে ‘অসামঞ্জস্য’ উল্লেখ করেছে মানবাধিকার সংস্থাটি। তাদের দাবি, দেশটির বিবাহ আইন ও বিবাহ-পরবর্তী আইনের সংস্কার করা দরকার, যেন ভুক্তভোগীদের সাজা না হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর