,

‘কোনো মেয়ে যেন সৌদি আরব না যান, দেশে ভিক্ষা করে খাওয়া ভালো’

news-image

তিক্ত অভিজ্ঞতা আর দুর্বিষহ যন্ত্রণা নিয়ে সৌদি আরবের সফর জেল (ইমিগ্রেশন ক্যাম্প) থেকে দেশে ফিরেছেন আরও ২৩ নারী গৃহকর্মী। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে পৌঁছান তাঁরা।

দেশে ফিরে সেই নির্যাতনের স্মৃতিচারণা করেন ময়মনসিংহের এক নারী। তিনি বলেন, ওরা মানুষ না, ওরা জানোয়ার। কোনো মেয়ে যাতে সৌদি আরব না যান, সেই অনুরোধ জানান তিনি। তিনি বলেন, দেশে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো।

রিক্রুটিং এজেন্সি চলতি বছরের জানুয়ারিতে এঁদের সৌদি আরবে গৃহকর্মীর কাজে পাঠান। কিন্তু নিয়োগকর্তা কর্তৃক নির্মম নির্যাতনের শিকার হয়ে আশ্রয় হয় বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে। সেখান থেকে আজ ২৩ জনের সঙ্গে দেশে ফেরেন তিনিও।

এ নিয়ে গত এক সপ্তাহে দেশে ফিরলেন ১২০ নারী গৃহকর্মী। এর আগে মে মা‌সে ফি‌রে‌ছেন ২৬০ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর