,

নেইমারের গোলে হাত ভাঙল বোন রাফায়েলার!

news-image

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ ভাইয়ের খেলা দেখতে এখন রাশিয়ায় অবস্থান করছেন নেইমারের ছোট বোন রাফায়েলা বেকার্ন। খেলা দেখার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছেন রাশিয়ার নানা প্রান্তে। তাতে কোনও সমস্যা না হলেও মাঠেই এক অঘটনের শিকার হলে ব্রাজিলীয় যাকুকরের আদুরে বোন।
গত ২২ জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে ২-০ গোলে হারায় ব্রাজিল। ওই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নেইমারের ছোট বোন রাফায়েলা। ম্যাচ শেষে মাঠের মধ্যে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার। সেই সঙ্গে নেইমারের গোল উদযাপন করতে গিয়ে অঘটনের শিকার হন তার বোন রাফায়েলা সান্তোস।

বুধবার ব্রাজিলের গণমাধ্যম স্পোর্ট টিভির এক প্রতিবেদনে বলা হয়, নেইমার গোল দেয়ার পরপরই তার বোন রাফায়েলা আনন্দে উদ্বেল হয়ে পড়েন। উদযাপন করতে গিয়ে এক বন্ধুর সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলে হাত ভেঙে যায় তার। এর কিছুদিন পরই ভাঙা হাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করেন রাফায়েলা।
কোস্টারিকার সঙ্গে নেইমারের সেই গোল জয়ের ব্যবধান বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেয় নেইমারের আত্মবিশ্বাস। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিজেকে ঠিকমতো মেলে ধরতে পারেননি। আর এজন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর সমালোচনার ঝড় বইতে থাকে তাকে নিয়ে।
এরইমর্ধে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ব্রাজিল। ২ জুলাই দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর মুখোমুখি হবে সেলেকাওরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর