,

বাবা হচ্ছেন তাসকিন

news-image

ভক্তদের জন্য বড় ধরণের সুখবর দিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। জাতীয় দলের এই পেসার জানালেন, বাবা হচ্ছেন তিনি। চিকিৎসকের বেধে দেয়া সময় অনুযায়ী আগামী অক্টোবরেই তার স্ত্রী সৈয়দ নাইমার কোল জুড়ে আসছে সন্তান।
সাউথ আফ্রিকা সফর শেষ করে দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেন তাসকিন আহমেদ। ইনজুরির কারণে দলের বাইরে আছেন। ফেরার লড়াই শুরু করেছেন। আজ জিম করতে এসেছিলেন মিরপুরে। ২৩ বছর বয়সী এই তরুণের চোখে-মুখে হাসিখুশিভাব লেগেই ছিল। ফেরার সময় দিয়ে যান সুখবর।

তাসকিন বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া তিনি আমাদের এত তাড়াতাড়ি সুসংবাদ দিয়েছেন। আমার স্ত্রী গর্ভধারণ করেছে। সাড়ে ৫ মাস চলছে। খবরটা শোনার পর আমার বাবা-মাও অনেক খুশি।’
চোটের কারণে বেশ ভুগতে হয়েছে তাসকিনকে। এখন চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। যেখানে রানিং ও জিম গুরুত্ব পাচ্ছে। সব কিছু ঠিক থাকলে ২ জুলাই থেকে তিনি বোলিং শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর