অভিষেকে কত পারিশ্রমিক পেয়েছিলেন এ তারকারা?
বিশ্বের জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর একটি বলিউড। প্রত্যেক মডেল এবং অভিনেত্রীরা বলিউডে কাজ করার জন্য মুখিয়ে থাকেন। যেমন অর্থকড়ি তেমন জনপ্রিয়তা। কোনো কিছু্রই কমতি নেই এখানে। সেই ধারাবাহিকতায় প্রতি বছরই নিত্য নতুন তারকাদের অভিষেক হয়।
তাদের মধ্যে কেউ আসেন ফিল্মি ঘরানা থেকে, কেউ বা একেবারেই অন্য পেশা থেকে। অভিষেকের পর নিজ গুণে ছিনিয়ে নেন সেরার মুকুট। বর্তমানে এই তারকাদের অনেকেই প্রতিষ্ঠিত, আবার কেউ এখনও স্ট্রাগল করছেন। আজ জেনে নিন অভিষেকের দিনে কত পারিশ্রমিক পয়েছিলেন বলিউডের এসব তারকারা…
১. অমিতাভ বচ্চন:
জার্নিটা শুরু হয়েছিল ১৯৬৯ সালে। মৃণাল সেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ভুবন সোম’-এ ভয়েল ন্যারেটর হিসেবে কাজ করেছিলেন বলিউডের বিগ বি। সেখান থেকে ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে তাকে কাস্ট করেন পরিচালক খজা আহমেদ আব্বাস। এই ছবিতে অভিনয়ের জন্য পাঁচ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কিংবদন্তী এ অভিনেতা।
২. আমির খান:
বর্তমানে ছবিপ্রতি ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। যদিও ক্যারিয়ারের শুরুটা একদমই মসৃণ ছিল না আমিরের। ১৯৭৩-৭৪ সালে শিশুশিল্পী হিসেবে নাসির হুসেনের সঙ্গে প্রথম কাজ করেন বলিউডের এ তারকা। ১৯৮৮ সালে মনসুর খানের ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে অভিষেক হয় আমিরের। এই ছবির জন্য ১১ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন আমির খান।
৩. সালমান খান:
বলিউডে সালমানের অভিষেক ছবি ‘বিবি হো তো অ্যায়সি’। এই ছবিতে কাজ করার জন্য নাকি প্রতি মাসে ১৫০০ টাকা করে পারিশ্রমিক পেতেন বলিউডের ভাইজান। সেখান থেকেই তিনি পরিচালক সূর্য বরজাতিয়ার নজরে পড়ে যান। পরের ছবি ‘ম্যায়নে প্যার কিয়া’ বক্স-অফিসে তুমুল সাফল্য পায়। অভিষেক ছবির জন্য ৩১ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন বলিউডের এ সুপারস্টার।
৪. অক্ষয় কুমার:
বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন অক্ষয় কুমার। মার্শাল আর্টে ছিল তার আগ্রহ। রেস্তোরাঁয় ওয়েটারের কাজও করেছেন। বলিউডে অভিষেক ১৯৯১ সালে রাজ সিপ্পির ‘সৌগন্ধ’ ছবিতে। ডেবিউ ছবিটিতে পাঁচ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন বলিউডের এ কমেডি অভিনেতা।
৫. হৃতিক রোশন:
১৯৮০ সালে ওম প্রকাশের ‘আশা’ ছবির মাধ্যমে অভিষেক হয় হৃতিকের। তখন তার বয়স মাত্র ছ’বছর। ছবিটির জন্য ১০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন এ হার্টথ্রুব নায়ক।
৬. সিদ্ধার্থ মালহোত্রা:
সিদ্ধার্থের বড় পর্দায় অভিষেক করন জোহরের হাত ধরে। অভিষেক ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন এ অভিনেতা।
৭. টাইগার শ্রফ:
২০১৪ সালে অভিষেক ছবি ‘হিরোপান্তি’-র জন্য সেরা ডেবিউয়ের পুরস্কার পেয়েছিলেন জ্যাকি-পুত্র টাইগার শ্রফ। তার পরের ছবি ‘বাঘি’ বক্স-অফিসে সুপারহিট। অভিষেক ছবির জন্য অন্যান্য নবাগতদের মধ্যে টাইগারের পারিশ্রমিক ছিল আকাশছোঁয়া। এক কোটি টাকারও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।
৮. হর্ষবর্ধন কাপুর:
তার প্রথম ছবি ‘মিরজা’ বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন কাপুরের অভিনয় ভালই লেগেছিল সমালোচকদের। সেরা ডেবিউ অভিনেতার পুরস্কারও পেয়েছিলেন তিনি। অলিম্পিক চ্যাম্পিয়ন অভিনব বিন্দ্রার বায়োপিকের জন্য তিনিই ছিলেন প্রথম পছন্দ। এই ছবিতে অভিনয়ের জন্য নাকি এক টাকা পারিশ্রমিক নেন হর্ষবর্ধন।
৯. নিধি অগ্রবাল:
বলিউডে নবাগতাদের মধ্যে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় নিধি। মডেলিং দুনিয়া থেকে পা রেখেছেন রূপোলি পর্দায়। এ অভিনেত্রীর অভিষেক ছবি টাইগার শ্রফের বিপরীতে ‘মুন্না মাইকেল’। এ ছবির জন্য নাকি ১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন নিধি।
১০. বানিতা সাঁধু:
সুজিত সরকারের ‘অক্টোবর’ ছবি থেকেই বেশ হইচই ফেলে দিয়েছেন বানিতা। ‘অক্টোবর’-এ অভিনয়ের আগে মডেলিং করতেন। পাশাপাশি অ্যাড ফিল্মেও মুখ দেখিয়েছেন বানিতা। বক্স-অফিসে ছবিটির তুমুল সাফল্যের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয় তাকে।
১১. আয়ুষ্মান:
তিনি একাধারে গায়ক, সঞ্চালক এবং অভিনেতা। অভিনয়ের জগতে হাতেখড়ি সুজিত সরকারের ‘ভিকি ডোনার’ ছবি দিয়ে। এই ছবিতে আয়ুষ্মানের অভিনয় ও স্ক্রিন প্রেজেন্স পছন্দ করেন দর্শকরা। এই ছবিতে কাজ করার জন্য আড়াই লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন আয়ুষ্মান।
১২. জাহ্নবী কাপুর:
শশাঙ্ক খৈতানের পরিচালনায় ‘ধড়ক’ ছবিতে শহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের বিপরীতে অভিষেক হয়েছে জাহ্নবী কাপুরের। তার স্ক্রিন প্রেজেন্স ইতিমধ্যেই সাড়া ফেলেছে ইন্ডাস্ট্রিতে। ছবিতে অভিনয়ের জন্য ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক জাহ্নবী।











