,

এবার মুম্বাইয়ের শিল্পীর গানে অপূর্ব ও মম(ভিডিও)

news-image

এর আগে একাধিক নাটকে একসঙ্গে দেখা গেছে জনপ্রিয় জুটি অপূর্ব ও মমকে। দুজনের পর্দার রসায়ন নজর কেড়েছে দর্শকদের। তারই ধারাবাহিকতায় নাটকের পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা যায় এ জুটিকে। এবার দেশের গণ্ডি পেরিয়ে ভারতের মুম্বাইয়ের কণ্ঠশিল্পী ঈশান মিত্রের গানে দেখা গেল অপূর্ব-মমকে।গানের শিরোনাম ‘ভালোবেসে ভুল করিনি’। প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে নির্মিত হয়েছে গানটি। গতকাল এই প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি। গানের ভিডিওতে দারুণ অভিনয় করেছেন অপূর্ব ও মম। এটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন।

‘আর পারছি না কোথায় লুকাবো/ সত্যি খুঁজে পাচ্ছি না/অন্ধকারের কৌতুহলে ডুবে যাই, যাই না/একটুকু চাওয়া তবুও কেনো পাই না/- এই গীতিকথায় গানটি গাইলেন মুম্বাইয়ের তরুণ শিল্পী ঈশান মিত্র। গানটির কথা লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি।সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া ‘পরি’ ও ‘কবির’ চলচ্চিত্রে গান গেয়ে শ্রোতাদের নজর কাড়েন ঈশান। এবার বাংলাদেশের গানেও কণ্ঠ দিলেন। গত ঈদে এনটিভিতে প্রচারিত টেলিফিল্ম ‘শেষ পর্যন্ত’তে ব্যবহার করা হয় ‘ভালোবেসে ভুল করিনি’ গানটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর