,

জেরুজালেমে বেলজিয়াম মডেলের নগ্ন পোজ, তুমুল বিতর্ক

news-image

বেলজিয়ামের মডেল মারিশা পাপেন জেরুজালেমের পশ্চিম দেওয়ালের সামনে একাধিক নগ্ন ছবি তোলার পর বিষয়টি নিয়ে ইহুদী ধর্মগুরু রাব্বি ও প্রশাসনে তুমুল বিতর্কে সৃষ্টি হয়েছে। এধরনের ছবি অত্যন্ত উস্কানিমূলক বলে অভিহিত করা হয়েছে। মারিশা পাপেনের তিনদিনের ইসরায়েল ভ্রমণের সময় তার এসব ছবি তোলেন ফটোগ্রাফার ম্যাথিয়াস ল্যামব্রেখট। ইসরায়েলের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাপেন তেলআবিব, জেরুজালেম ও ডেড সি এলাকা ভ্রমণ করেন।

চারটি ধর্মের অনুসারীদের কাছে পবিত্রতম স্থান জেরুজালেমে এধরনের নগ্ন ছবি তোলার ব্যাপারে পাপেন বলেন, রাজনীতি ও ধর্মের সীমানার বাইওে গিয়েই তিনি এধরনের ছবি তুলেছেন। বিতর্কিত পাপেন এর আগে গত বছর মিসরে নগ্ন ছবি তোলার জন্যে একরাত কারাগারে আটক থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পাপেনের এসব ছবি মুসলিম, ইহুদি ও খ্রিস্টান ধর্মের অনুসারীদের আহত ও ক্ষুব্ধ করবে বলে মন্তব্য করেন।

ওয়েস্টার্ন ওয়ালের রাব্বি শ্মুয়েল রবিনোভিচ বলেছেন, পাপেনের এধরনের নগ্ন ছবি তোলা একটি বিব্রতকর ঘটনা যা লজ্জাজনক। এধরনের ছবি জেরুজালেমের পবিত্রতা ও পবিত্র স্থান পরিদর্শনকারী সকলধর্মের অনুসারীদের অনুভূতিকে ঘৃণা করবে। টাইমস অব ইসরায়েল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর