,

সীমান্তের শূন্য রেখায় রোহিঙ্গা শিশুকে বিজিপির গুলি

news-image

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা শিশুকে গুলি করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার কোনারপাড়া শূন্যরেখায় এ ঘটনা ঘটে বলে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ইমন চৌধুরী জানান।

গুলিবিদ্ধ আনসার উল্লাহ (১২) কোনারপাড়ার শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জমির হোসেনের ছেলে।

তারা মিয়ানমারের রাঙ্গাবালি এলাকা থেকে এসেছে বলে ক্যাম্পের রোহিঙ্গা কমিউনিটি নেতা (মাঝি) আরিফ উল্লাহ জানিয়েছেন।

বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ শিশুটিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পরিদর্শক ইমন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে কোনারপাড়া শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে কিছু শিশু খেলছিল। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি আকস্মিক গুলি ছুড়লে এক রোহিঙ্গা শিশু আহত হয়। পরে ক্যাম্পের বাসিন্দারা গুলিবিদ্ধ আনসার উল্লাহকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করে।

বিজিপির গুলি ছোড়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা নিশ্চিত নন বলে জানান পরিদর্শক ইমন চৌধুরী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর