,

তিন সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

news-image

সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন আজ। রাজশাহীতে এখন পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিএনপির বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি, অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেবেন।

এছাড়া সিলেটের ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১৬৭ জন এবং সংরক্ষিত ১০টি আসনে ৫২ জন মনোনয়নপত্র নিয়েছেন। সিলেটে আওয়ামী লীগের বদরউদ্দিন আহমেদ কামরান এবং বিএনপির আরিফুল হক চৌধুরীসহ এ পর্যন্ত মেয়র প্রার্থী ১১ জন।

অন্যদিকে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মজিবর রহমান সরোয়ার ও আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মনোনয়নপত্র জমা দেবেন। তাছাড়া কাউন্সিলর পদে ১৬৩ জন ও ৬৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশালে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৮২ জন। এর মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর ৩০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আছেন ৫ জন।

এদিকে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ই জুলাই পর্যন্ত। আগামী ৩০শে জুলাই তিন সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে