,

ভারতের তিন রাজ্যে ‘পোড়ামন ২’

news-image

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ, আসাম আর বিহার রাজ্যে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি ‘পোড়ামন ২’। রায়হান রাফির পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। গত ঈদুল ফিতরে ছবিটি বাংলাদেশের ২২ হলে মুক্তি পেয়েছিল।

এবার ভারতেও ‘পোড়ামন ২’র মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। ভারতের ওই রাজ্যগুলোতে ছবিটি মুক্তি দিচ্ছেন পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

আবদুল আজিজ জানিয়েছেন, শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি ও সুইডেনে দেখানো হবে ‘পোড়ামন ২’।

সিয়াম ও পূজা ছাড়াও ‘পোড়ামন ২’ ছবিতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, বাপ্পারাজ, নাদের চৌধুরী, ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর