,

দাবাং ট্যুরে ক্যাটরিনা-জ্যাকলিনের গণ্ডগোল

news-image

বিনোদন ডেস্ক: সালমান খানের সঙ্গে ‘দাবাং’ ট্যুরে গিয়েছেন বলিউডের দুই সেনসেশন ক্যাটরিনা কাইফ ও জ্যাকলিন ফার্নান্দেজ। সালমানের টিম বর্তমানে রয়েছেন ট্রাম্পের দেশে। সেখানে গিয়েই ট্যুরের পারিশ্রমিক নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল বাধিয়েছেন এই দুই তারকা। আর তাদের এই বিবাদ মেটাতে মাঠে নামতে হয় স্বয়ং দাবাং খানকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, দাবাং ট্যুরে পারিশ্রমিক হিসেবে ক্যাটরিনা পাচ্ছেন ১২ কোটি রুপি। অন্যদিকে জ্যাকলিন পাচ্ছেন সাত থেকে আট কোটির মতো। অর্থাৎ জ্যাকলিনের চেয়ে পারিশ্রমিকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন ক্যাট। আর সেখান থেকেই নাকি তাদের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত।

শোনা যাচ্ছে, ক্যাটের সঙ্গে শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিনের ঝগড়া এমন পর্যায়ে পৌঁছেছে, তারা যেন একে অপরের মুখ দেখতে না পারে সেজন্য দুজনকে আলাদা হোটেলে রাখা হয়েছে। দুই সুন্দরীর বিবাদ মেটাতে এ সিদ্ধান্ত নাকি স্বয়ং ভাইজানকেই নিতে হয়েছে।

এ বিষয়ে ‘দাবাং’ ট্যুরের অন্যতম সদস্য সোনাক্ষী সিনহা কোনো রকম মন্তব্য করেননি। তবে বলিউডের এই দুই নায়িকার লড়াই নিয়ে নাকি বেশ চিন্তায় রয়েছেন বলি সুলতান সালমান খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর