,

বাসায় ফিরলেন পরীমণি

news-image

অনলাইন প্রতিবেদক: হাসপাতাল থেকে আজ সকালে বাসায় ফিরেছেন পরীমণি। গত শুক্রবার ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এ অভিনেত্রী। বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার পর আশ্বস্ত হওয়া গেছে শঙ্কিত হওয়ার কিছু নেই। তাই চিকিৎসকরা তাকে বাসায় ফেরার অনুমতি দিয়েছেন।

ভর্তি হওয়ার পরপরই শরীর দুর্বল হওয়ায় স্যালাইন দেওয়া হয়েছিল পরীমণিকে। সেখানে তিনি ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ নিখাত শায়লা আফসারের তত্ত্বাবধানে ছিলেন।

এর আগে, ঈদুল ফিতরের দিন শনিবার বুকে ব্যথা (হার্টের পালপিটিশন বাড়া) নিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন পরীমণি। মূলত গ্যাস্টিকের কারণে এই সমস্যার সৃষ্টি হয়। সে সময় ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. তামজিদ হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন এ নায়িকা।

বাসায় ফেরার পর মুঠোফোনে জানান, এখন অনেকটাই সুস্থ আমি। জ্বর পুরোপুরি কাবু করে দিয়েছিল। এসময় অনেকেই আমার খোঁজ-খবর নিয়েছেন। তাদের প্রতি সত্যিই আমি কৃতজ্ঞ। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর