,

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক:
ইউরোপিয়ান দেশ সার্বিয়া। সামনে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সার্বিয়ার প্রয়োজন জয় আর ব্রাজিলের প্রয়োজন ড্র। এমন সমীকরণ নিয়ে মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে মাঠে নামে ব্রাজিল এবং সার্বিয়া। প্রথমার্ধে সার্বিয়ানদের জালে একবার বল জড়িয়ে ১-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল। ৩৬ মিনিটের সময় গোলটি করেন মিডফিল্ডার পওলিনহো।

৩৬তম মিনিটে সার্বিয়ার একটি আক্রমণ রুখে দিয়ে নিজেদের ডিফেন্সিভ থার্ড থেকে লম্বা ক্রস দেন কৌতিনহো। সার্বিয়ার ডিফেন্সের ওপর দিয়ে উড়ে তাদেরই রক্ষণে এসে পড়লো।

সেই ক্রসকে শুধু দৌড়ে এসে বার্সেলোনা তারকা পওলিনহো পায়ের টোকা দিলেন। সেই টোকাতেই সার্বিয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে গিয়ে বল জড়িয়ে গেলো তাদের জালে। ১-০ গোলে এগিয়ে গেলো ব্রাজিল।

খেলার শুরু থেকেই অবশ্য আক্রমণের সূচনা করে ব্রাজিল। ২য় মিনিটেই মিডফিল্ডার ফিলিপ কৌতিনহো বল নিয়ে ঢুকে যান সার্বিয়ার রক্ষণের ভেতর। নেইমারের কাছ থেকে বল পেয়ে তিনি শট নিলে সার্বিয়ার ডিফেন্ডাররা সেটা ক্লিয়ার করে দেন। ১৪ মিনিটে সার্বিয়ার ফিলিপ কোস্তিক বাম পায়ের শট নিলে ব্রাজিল ডিফেন্ডাররা সেটা ক্লিয়ার করে দেন।

২৫ মিনিটে দারুণ একে সুযোগ পেয়েছিলেন নেইমার। বক্সের মধ্যে বল নিয়ে প্রবেশ করেন গ্যাব্রিয়েল হেসুস। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে তিনি বল দেন নেইমারকে। দারুণ এক শট নিয়েছিলেন পিএসজি তারকা। কিন্তু সার্বিয়া গোলরক্ষক স্টোজকোভিক ঝাঁপিয়ে পড়ে এই যাত্রায় দলকে রক্ষা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর