,

সালমানকে নিয়ে ক্যাটরিনা-জ্যাকুলিনের মারামারি!

news-image

বিনোদন ডেস্ক: বলিউড পাড়ার তারকারা এখন বেজায় ব্যস্ত। সালমান খানের আন্তর্জাতিক ট্যুর, ‘দাবাং রি-লোডেড’-এ পারফর্ম করতে পাড়ি দিচ্ছেন আমেরিকার বিভিন্ন রাজ্যে! রয়েছেন ক্যাটরিনা, সোনাক্ষি সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ-র মতো হেভিওয়েটরা!

কিন্তু এই পারফর্ম্যান্সের আড়ালেই ঘনিয়ে উঠেছে শত্রুতার ঘন কালো মেঘ! ইউনিটের এক সদস্যর থেকে জানা যায়, ক্যাটরিনা আর জ্যাকুলিন নাকি একে অপরকে সহ্য করতে পারছেন না! বিষয়টা জানেন খোদ ভাইজানও। পারফরম্যান্স চলাকালীন তিনি নিজে দায়িত্ব নিয়ে লক্ষ্য রাখছেন, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে!

সালমানকে নিয়ে ক্যাটরিনা-জ্যাকুলিনের মারামারি! শো শেষ হতেই যে কে সেই! একে অপরের মুখ দেখতে পর্যন্ত নারাজ দুই নায়িকা! এমনকী হোটেলে তাদের রুমও অনেকটা দূরত্বে! এই ট্যুরে জ্যাকুলিন বন্ধুত্ব পাতিয়েছেন সোনাক্ষি সিনহার সঙ্গে।

ক্যাটরিনা আর সালমানের প্রেম নিয়ে নতুন করে বলার কিছু নেই! কিন্তু ক্যাটের সঙ্গে ব্রেক-আপের পর বাজারে খবর ছড়িয়েছিল, জ্যাকুলিনের সঙ্গে নাকী প্রেমের খেলায় মেতেছেন ‌‘দাবাং’ স্টার! সময়টা ২০১৪ নাগাদ। সেই সময় তারা একসঙ্গে ‘কিক’তে অভিনয় করেন। কিন্তু সেই গরম খবরও কিছুদিনের মধ্যে ঠাণ্ডা হয়ে পড়ে! সাল্লু কী আর একজনের? তিনি স্টেশন পালটাতেই থাকেন। আবার অন্য সম্পর্কে মজলেন খান।

কিন্তু, ইদানীং আবার জ্যাকুলিনের প্রতি একটু দুর্বল হতে দেখা যাচ্ছে সালমানকে। ‘রেস থ্রি’ তে সালমানের বিপরীতে জ্যাকি বেবি, শুটিং শুরু হবে ‘কিক’ এর সিক্যুয়েল ‘কিক-২’ তেও। আর সেই কারণেই কী জ্যাকুলিনকে পছন্দ করছেন না ক্যাটরিনা?

গোটা বলিপাড়ায় জানে, যতই সালমান-ক্যাটরিনার ব্রেক আপ হোক, তাদের মধ্যে এখনও সম্পর্ক রয়েছে। যদিও সেটাকে ‘উই আর জাস্ট ফ্রেন্ডস’ বলে এড়িয়ে যান দু’জনেই। কিন্তু একে অপরকে নিয়ে মারাত্মক পজেজিভ!

আরও জানা গেছে, এই ট্যুরে নাকি সবথেকে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছে ক্যাটরিনাকে। ১২ কোটি টাকা। অথচ, সোনাক্ষি আর জ্যাকুলিনের কপালে মাত্র ৬-৮ কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর